expr:class='"loading" + data:blog.mobileClass'>

Pages

Saturday, 1 August 2026

Technical Analysis Course


Learn, Earn and Pay

No earning, No payment

আপনার ভাবনাই সঠিক। ব্যবহারিক নির্দেশনাসহ প্রশিক্ষণ। যদি এই প্রশিক্ষণ কোনো উপকারে না আসে, তবে পেমেন্ট ছাড়াই কুইট করার সুবিধা।

পুরো এক বছর মেয়াদী কোর্স, আপনি নিজের সুবিধামত যেকোনো সময় ক্লাসে যুক্ত হতে পারবেন।

বাস্তব অভিজ্ঞতা অর্জনে লাইভ সেশনে নিয়মিত ট্রেড সাজেশন প্রদান করা হবে।

সরাসরি মার্কেট ডিসকাশনের মাধ্যমে স্যাম্পল ফলোআপ করার সুযোগ।


কোর্স সময়সূচিঃ

আপনার এনরোলমেন্টের দিন থেকেই সেশন শুরু। ব্যাচভিত্তিক নয়, বরং আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী ফ্লেক্সিবল লার্নিং। নির্ধারিত দিন সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত লাইভ সেশন। সকালেও ক্লাশ নেয়া হবে,  যারা সরাসরি যুক্ত হতে পারবেন না, তাদের জন্য রেকর্ডেড ব্যাকআপ ভিডিওর সুব্যবস্থা রয়েছে।

অভিজ্ঞ মেন্টরের সরাসরি তত্ত্বাবধানে ট্রেড সাজেশন এবং রিয়েল টাইম গাইডেন্স পাবেন।

লাইভ সেশনে নিয়মিত মার্কেট এনালাইসিস ও ডিসকাশনে অংশগ্রহণের সুযোগ।

ক্লাস মাধ্যম: Zoom online

কোনো কারণে সেশনে উপস্থিত হতে না পারলে পরবর্তী দিন ভিডিও দেখে নিতে পারবেন অথবা রিভিশন ক্লাসে পুনরায় শেখার সুযোগ থাকছে।

লাইভ সেশনে মার্কেট ডিসকাশনঃ (এনরোল করার সাথে সাথেই মূল সেশন শুরুর পূর্বেই সরাসরি যুক্ত হওয়ার সুযোগ থাকছে)।
শিক্ষার্থীদের জন্য অন্যান্য বিশেষ সুবিধাসমূহঃ
প্রাইভেট গ্রুপঃ কোর্স সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদী প্র্যাক্টিসের জন্য নিবেদিত গ্রুপ।
সাধারণ গ্রুপঃ সকলের জন্য উন্মুক্ত কমিউনিটি।
লার্নিং ব্লগঃ টেকনিক্যাল এনালাইসিস এবং হাতে-কলমে শেখার জন্য দুটি স্বতন্ত্র ব্লগের এক্সেস।
ইউটিউব চ্যানেলঃ এনালাইসিস এবং লার্নিং ভিডিওর উন্মুক্ত ভান্ডার।



কোর্স ফি সংক্রান্ত তথ্য: লার্ন ফার্স্ট, পে লেটার।

রেজিস্ট্রেশন ফি মাত্র ৫০০ টাকা।

আপনার লার্নিং সন্তোষজনক হলেই কেবল ৫০০ টাকা মাসিক ফি প্রদান করবেন।

যদি মনে করেন এই সেশন আপনার প্রত্যাশা পূরণ করছেনা, তবে এক মাস পর কোনো

পেমেন্ট ছাড়াই কোর্স লিভ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে।

পেমেন্ট মেথড (সেন্ড মানি অপশন):

বিকাশ ০১৭১৫ ০০৪১৬৬

রকেট ০১৭১৫ ০০৪১৬৬৯

নগদ ০১৭১৫ ০০৪১৬৬

এনরোল করার সাথে সাথেই মূল কোর্স শুরুর পূর্বেই লাইভ মার্কেট ডিসকাশনে সরাসরি

যুক্ত হওয়ার সুযোগ থাকছে।

পেমেন্ট সম্পন্ন করার পর অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন:

https://forms.gle/a59MLFEaHgM4sUFe6


ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/@MizanSharif

শেখার জন্য ব্লগঃ TA Resource blog (এখন আপনি এই ব্লগেই আছেন)

সেরা স্টকগুলির এনালাইসিসঃ Chart-Mart Blog

এখন এই ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ Harmonic Pattern Users Forum


Call me: 0171 5004166



কোর্স শিডিউল

(√ টিক মার্ক যুক্ত)


Session 1

Capital Market (V1)

(self study)

 PPT: Self Learning.ppt

Quiz: স্টক মার্কেট বা পুঁজিবাজারের প্রাথমিক ধারণা 

Introduction to Technical Analysis  (V1) 1

Fundamental Analysis (Context: TA vs. Fundamental) 6

  (Covered in Introduction to fundamental analysis)

PPT: Introduction to Technical Analysis

Quiz: Session1 Assessment Technical Analysis Intro


Session 2

Trend, Trend line, how to draw (V1) 18

PPT: Trend Trendline

Bull Market, Bear Market (covered in Trend…) 33

PPT: as above

Quiz: Session 2 Assessment trend lines


Session 3

  (self study, covered in Chart patterns)

Channel, how to trade.

PPT: Channel

Quiz: Session 3 Assessment Channel


Session 4 .

Support / Resistance and Fibonacci Support / Resistance

PPT: Support and Resistance

Quiz: Session 4 Assessment Support Resistance


Session 5

Volume and Volume Based Indicators

Quiz: Volume and Volume based Indicators


Session 6

Fibonacci, how to draw, Retracement and pullback

PPT: Fibonacci Trading Strategies

Quiz: Session 6 assessment Drawing Retracement


Session 7

Chart types, key components

Chart Overlays

PPT: Charts

Quiz: Session 7 Assessment Overlay


Session 8

Candlesticks and candlestick patterns

Reversal Patterns, Neutral Patterns V0 Covered by V1

PDF: Japanese Candlestick Cheat Sheet.

PPT: Candlestick

PPT: Candlestick Patterns

Quiz: Session 8 Assessment Candlestick Patterns


Session 8 & 9

Indicators and Oscillators

PPT: Indicators and Oscillators

 √ Moving Average,  Exponential Moving Average

PPT: Indicators and Oscillators (Moving Average 166-175)

Quiz: Session 9 assessment moving average


 √ Relative Strength Index

PPT: Relative Strength Index

Quiz: Session 9 assessment RSI


 √ Bollinger Bands

PPT: Bollinger Bands


ADX

Quiz: ADX Indicator

 

MACD

PPT: MACD Intro

Quiz: Session 9 Assessment Indicators Basic

 

Session 10, 11 & 12                     238-268

(will cover in private group)

Ichimoku kinko hyoV1 238

Murrey Math 261


Session 13, 14 & 15

Chart & Chart Patterns

PPT: Charts

PPT:Chart and Chart Patterns


Reversal Patterns

PPT: Chart patterns cheat sheet

         (only normal patterns part)

PPT: 275-353


1-2-3 Pattern

Quiz: 1-2-3 Pattern


ABCD Pattern

Quiz: ABCD Pattern


Double Top Reversal

Double Bottom Reversal

•Head and Shoulders Top

•Head and Shoulders Bottom



Continuation Patterns

 Flag, Pennant

PPT: Flags

PPT: Pennants

Patterns all

Patterns at a glance

PPT: Patterns at a glance

Quiz: Session 13, 14, 15 Assessment Basic


Advance Course

Fibonacci (repetition)

Fibonacci, how to draw, Retracement and pullback

PPT: Fibonacci Trading Strategies

Introduction to Harmonic Pattern

How to identify Harmonic Pattern

Quiz: Session 17 Harmonic Pattern Identification


Amibroker Essential

Amibroker

PPT: Amiboker
(Amibroker installation and data update)


Elliott Wave Theory
(self study)

EWP Tenets  

Quiz: Session 18, 19, 20, 21


Break Out, Divergence and Gap

Break Out

Divergence

Gap

Quiz:Assessment for Session 23 bo, div, gap

Wednesday, 24 June 2026

Order Block

 Order Block

অর্ডার ব্লক (Order Block) হলো ফরেক্স, ক্রিপ্টো বা স্টক মার্কেটের একটি নির্দিষ্ট প্রাইস জোন, যেখানে ব্যাংক এবং বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে ক্রয় (Buy) বা বিক্রয় (Sell) অর্ডার দিয়ে থাকেন। মূলত বড় মুভমেন্টের ঠিক আগের সর্বশেষ বিপরীত ক্যান্ডেলটিই অর্ডার ব্লক হিসেবে কাজ করে। 

 অর্ডার ব্লকের ধরন

 বুলিশ অর্ডার ব্লক (Bullish Order Block): বাজারের মূল দাম বাড়ার আগে সর্বশেষ যে বিয়ারিশ (লাল/কালো) ক্যান্ডেলটি তৈরি হয়, তাকে বুলিশ অর্ডার ব্লক বলে। সাধারণত দাম এই লেভেলে ফিরে এলে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। 

 বিয়ারিশ অর্ডার ব্লক (Bearish Order Block): বাজারের মূল দাম কমার আগে সর্বশেষ যে বুলিশ (সবুজ/সাদা) ক্যান্ডেলটি তৈরি হয়, তাকে বিয়ারিশ অর্ডার ব্লক বলে। দাম এই জোনে পুনরায় পৌঁছালে নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে। 



এটি কেন কাজ করে? 

বড় প্রতিষ্ঠানগুলোর ট্রেডের পরিমাণ এত বিশাল হয় যে, সেগুলো মার্কেটে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পূরণ করা সম্ভব হয় না। তাই তারা নির্দিষ্ট প্রাইস জোনে প্রচুর পেন্ডিং অর্ডার জমা করে রাখেন। ভবিষ্যতে যখন দাম আবার ওই জোনে ফিরে আসে, তখন তাদের বাকি থাকা অর্ডারগুলো পূরণ হওয়ার সাথে সাথে দাম তীব্রভাবে বিপরীত দিকে চলে যায়। 

ট্রেডিংয়ে ব্যবহার এন্ট্রি পয়েন্ট (Entry Point): সাধারণ ট্রেডাররা এই ব্লকগুলোকে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করে থাকেন। দাম ব্লকে ফিরে আসার পর রিভার্সাল সিগন্যাল দেখে ট্রেডে এন্ট্রি নেওয়া হয়। স্টপ লস (Stop Loss): লস এড়াতে বুলিশ ব্লকের একেবারে নিচে এবং বিয়ারিশ ব্লকের কিছুটা উপরে স্টপ লস সেট করা হয়।



Friday, 27 February 2026

Bump and Run Reversal Top

বাম্প এন্ড রান রিভার্সাল টপ
Bump and Run Reversal Top




বুল বা বিয়ার যেকোন মার্কেটে বুল্কোভস্কির বাম্প এন্ড রান রিভার্সাল টপ ভাল কাজ করে।

প্যাটার্ন আইডেন্টিফিকেশন
প্যাটার্নের লিড ইন ফেজ ফ্রাইপ্যানের হাতলের ন্যায়। প্যাটার্ন কনফার্ম করে যখন প্রাইস আপ স্লোপিং ট্রেন্ড লাইনকে টাচ করে।
Video
Three Rising Valleys
Bump and Run Reversa
Three Falling Peaks
(see at the bottom)



প্যাটার্ন পরিচিতি

লিড ইন ফেজ
Lead-in Phase


প্যাটার্নের প্রথমাংশ লিড ইন ফেজ। এই অংশটুকু তৈরি হতে এক মাস বা তার বেশি সময় লাগে। এখানে যে স্ট্রাকচার তৈরি হয় তার উপর ভিত্তি করে ট্রেন্ড লাইন আঁকা যায়। এই অংশে খুব ধীরে ধীরে গঠন হয়, মোটামুটি খাড়া ট্রেন্ড গঠন করে। প্রাইস বা বার স্ট্রাকচার বেশ মসৃন থাকে। এটা খালি চোখেই বুঝা যায়।

বাম্প ফেজ
Bump Phase


এই অংশে প্রাইস খুব দ্রুত ও খাড়া উপরের দিকে উঠে যায় যা লিড ইন ফেজের সংগে তুলনা করলেই বুঝা যায়।

বাম্প ভ্যালিডিটি
Bump Validity

বাম্প ফেজ লিড ইন ফেজ অপেক্ষা দ্বিগুন লম্বা এবং খুব দ্রুত উপরে উঠে।

বাম্প রোলওভার
Bump Rollover

প্রাইস পিক ও টপ তৈরি করে। কখনো ডবল টপ ও তৈরি করে। তারপর লিড ইন ট্রেন্ড লাইন বরাবর নামতে থাকে।

ভলুম
Volume

ভলুম মধ্যম বা কম থাকে।

রান ফেজ

Run Phase
লিড ইন ট্রেন্ড লাইন সাপোর্ট হিসাবে কাজ করে। যখন সাপোর্ট ভেংগে যায় প্রাইস দ্রুত নিচে নামতে থাকে।

ট্রেডিং কৌশল
Trading Tactics 


প্যাটার্নের প্রফিট টার্গেট; বাম্প এর লম্ব দূরত্ব ব্রেক আউট পয়েন্টে যোগ করতে হবে।



Monday, 16 February 2026

1-2-3 Pattern

1-2-3 প্যাটার্ন
নিচে ভিডিও দেখুন।



1-2-3 ফাইবোনেসি নির্ভর রিভার্সাল প্যাটার্ন। মার্কেট যত উপরে বা নিচেই যাক না কেন। সব সময়ই একটা রিভার্সালের সুযোগ থাকে।


বুলিশ রিভার্সালের ক্ষেত্রেঃ

১-২-৩ প্যাটার্ন একটি ফিবোনাচ্চি নির্ভর রিভার্সাল প্যাটার্ন। এটি বাজারের ট্রেন্ড পরিবর্তনের আগাম সংকেত দেয়।

  • বুলিশ রিভার্সাল (Bullish Reversal): ১. পয়েন্ট ১: সর্বনিম্ন পয়েন্ট বা সাপোর্ট। ২. পয়েন্ট ২: সর্বোচ্চ পয়েন্ট বা প্রথম বাউন্স (এর সমান্তরাল রেখাটিই রেজিস্ট্যান্স)। ৩. পয়েন্ট ৩: ১ ও ২ এর মধ্যবর্তী ডান পাশের অবস্থান, যা ১ এর নিচে নামবে না।

    • কৌশল: রেজিস্ট্যান্স লাইন ব্রেক করলে 'বাই' করুন। স্টপলস হবে রেজিস্ট্যান্স ও পয়েন্ট ৩ এর মাঝে।

শনাক্তকরণঃ
মূল্য একটা সাপোর্টের (1) উপরে থাকে। সেখান থেকে বাউন্স (2) করার চেষ্টা করে কিন্ত আবার সাপোর্টের (3) দিকে ফিরে আসে। এইবার আর নিচে নামতে পারে না এবং বিপরীত দিকেই ছুটতে থাকে।  এই তিনটা পর্যায় না হওয়া পর্যন্ত একটা 1-2-3 প্যাটার্ন শনাক্ত করা যায় না। 2, 1 অপেক্ষা উপরে হবে।

ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Strategy
বাইঃ  রেজিস্ট্যান্স লাইন ব্রেক করলে।
স্টপলসঃ  রেজিস্ট্যান্স ও 3 এর মধ্যবর্তি।
প্রফিট টার্গেটঃ অন্যান্য ইন্ডিকেটর ও প্যাটার্নের উপর নির্ভর করে প্রফিট টার্গেট নির্ধারন করতে হবে। সাধারণতঃ  ফাইবো ১৬১.৮%, ২৬১.৮% হয়ে থাকে।
নিচের চিত্রঃ বুলিশ রিভার্সাল


বুলিস রিভার্সাল 1-2-3 প্যাটার্ন
বিয়ারিস রিভার্সালের ক্ষেত্রেঃ
বিয়ারিশ রিভার্সাল (Bearish Reversal):

১. পয়েন্ট ১: সর্বোচ্চ পয়েন্ট বা রেজিস্ট্যান্স।
২. পয়েন্ট ২: সর্বনিম্ন পয়েন্ট (এর সমান্তরাল রেখাটিই সাপোর্ট)।
৩. পয়েন্ট ৩: ১ ও ২ এর মধ্যবর্তী ডান পাশের অবস্থান, যা ১ এর উপরে উঠবে না।

কৌশল: সাপোর্ট লাইন ব্রেক করলে 'সেল' করুন।

1 সর্বোচ্চ পয়েন্ট
2 সর্ব নিম্ন পয়েন্ট, 2 সমান্তরাল রেখাই সাপোর্ট,
3, 1 ও 2 মধ্যবর্তি অবস্থান কিন্তু ডান পাশে।

শনাক্তকরণঃ
মূল্য একটা  রেজিস্ট্যান্সের (1) নিচে থাকে। সেখান থেকে বাউন্স (2) করার চেষ্টা করে কিন্ত আবার রেজিস্ট্যান্সের (3) দিকে ফিরে যায়। এইবার আর  উপরে উঠতে  পারে না এবং বিপরীত দিকেই ছুটতে থাকে।  এই তিনটা পর্যায় না হওয়া পর্যন্ত একটা বিয়ারিস 1-2-3 প্যাটার্ন শনাক্ত করা যায় না। 2, 1 অপেক্ষা নিচে হবে।


ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Strategy

সেলঃ  সাপোর্ট লাইন ব্রেক করলে।
স্টপলসঃ    সাপোর্ট ও 3 এর মধ্যবর্তি।
প্রফিট টার্গেটঃ অন্যান্য ইন্ডিকেটর ও প্যাটার্নের উপর নির্ভর করে প্রফিট টার্গেট নির্ধারন করতে হবে। সাধানতঃ ফাইবো ১৬১.৮%, ২৬১.৮% হয়ে থাকে।
নিচের চিত্রঃ বিয়ারিস রিভার্সাল।


Video