expr:class='"loading" + data:blog.mobileClass'>

Pages

Showing posts with label Bearish Patterns. Show all posts
Showing posts with label Bearish Patterns. Show all posts

Wednesday, 24 June 2026

Order Block

 Order Block

অর্ডার ব্লক (Order Block) হলো ফরেক্স, ক্রিপ্টো বা স্টক মার্কেটের একটি নির্দিষ্ট প্রাইস জোন, যেখানে ব্যাংক এবং বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে ক্রয় (Buy) বা বিক্রয় (Sell) অর্ডার দিয়ে থাকেন। মূলত বড় মুভমেন্টের ঠিক আগের সর্বশেষ বিপরীত ক্যান্ডেলটিই অর্ডার ব্লক হিসেবে কাজ করে। 

 অর্ডার ব্লকের ধরন

 বুলিশ অর্ডার ব্লক (Bullish Order Block): বাজারের মূল দাম বাড়ার আগে সর্বশেষ যে বিয়ারিশ (লাল/কালো) ক্যান্ডেলটি তৈরি হয়, তাকে বুলিশ অর্ডার ব্লক বলে। সাধারণত দাম এই লেভেলে ফিরে এলে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। 

 বিয়ারিশ অর্ডার ব্লক (Bearish Order Block): বাজারের মূল দাম কমার আগে সর্বশেষ যে বুলিশ (সবুজ/সাদা) ক্যান্ডেলটি তৈরি হয়, তাকে বিয়ারিশ অর্ডার ব্লক বলে। দাম এই জোনে পুনরায় পৌঁছালে নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে। 



এটি কেন কাজ করে? 

বড় প্রতিষ্ঠানগুলোর ট্রেডের পরিমাণ এত বিশাল হয় যে, সেগুলো মার্কেটে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পূরণ করা সম্ভব হয় না। তাই তারা নির্দিষ্ট প্রাইস জোনে প্রচুর পেন্ডিং অর্ডার জমা করে রাখেন। ভবিষ্যতে যখন দাম আবার ওই জোনে ফিরে আসে, তখন তাদের বাকি থাকা অর্ডারগুলো পূরণ হওয়ার সাথে সাথে দাম তীব্রভাবে বিপরীত দিকে চলে যায়। 

ট্রেডিংয়ে ব্যবহার এন্ট্রি পয়েন্ট (Entry Point): সাধারণ ট্রেডাররা এই ব্লকগুলোকে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করে থাকেন। দাম ব্লকে ফিরে আসার পর রিভার্সাল সিগন্যাল দেখে ট্রেডে এন্ট্রি নেওয়া হয়। স্টপ লস (Stop Loss): লস এড়াতে বুলিশ ব্লকের একেবারে নিচে এবং বিয়ারিশ ব্লকের কিছুটা উপরে স্টপ লস সেট করা হয়।



Friday, 18 December 2015

Bearish Patterns

LONG BLACK / RED LINE
বিয়ারিস ক্যান্ডেলঃ
Long black red line
হাইতে ওপেন হয়ে লো'তে ক্লোজ। ওপেন ও ক্লোজের দুরত্ব অনেক, উভয় পাশে সামান্য শ্যাডো থাকতে পারে।


HANGING MAN 

হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 


DARK CLOUD COVER
ডার্ক ক্লাউড কভারঃ
Dark Cloud Cover
একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা দীর্ঘায়িত কালো বা বিয়ারিস ক্যান্ডেল আগের বুলিস ক্যান্ডেলটিকে অন্ততঃ অর্ধেকের বেশি আবৃত করে রাখে। নতুন বিয়ারিস ট্রেন্ডের সুচনা।

BEARISH ENGULFING
বিয়ারিস এনগালফিংঃ
Bearish Engulfing
একটা ছোট গ্রীন ক্যান্ডেল, উপরে নিচে সামান্য শ্যাডো থাকতে পারে, পরবর্তি একটা বিয়ারিস কাল ক্যান্ডেল দ্বারা সম্পুর্ন আবৃত। ভবিষ্যত বিয়ারিস ট্রেন্ডের সুচনা হতে পারে।

EVENING STAR

ইভনিংস্টারঃ
Evening Star
বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নঃ
এখানে তিনটা ক্যান্ডেল; প্রথম ক্যান্ডেল আপটারন্ডের শেষ বড় গ্রীন ক্যান্ডেল, মধ্য ক্যান্ডেল ছোট গ্রীন ক্যান্ডেল, সামান্য শ্যাডো থাকে। এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের উপরে থাকে। শেষ ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের মাঝ থেকে শুরু করে প্রথম ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমে যায়। এটা আপট্রেন্ড রিভার্স করার আগাম সতর্কবার্তা।

BEARISH DOJI STAR
ডোজি স্টারঃ
Doji Star
ডোজি একটা ক্যান্ডেলস্টিক যার কোন বডি নাই। শ্যাডো উপরে ও নিচে প্রায় সমান। এটার অর্থ সিদ্ধান্তহীনতা। বা নিউট্রাল প্যাটার্ন। কিন্তু বিভিন্ন ক্যান্ডেলের সংগে ও অবস্থানের কারনে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে।
এখন আমরা ডোজি স্টার নিয়ে আলোচনা করতে পারি।
ডোজি স্টার দুই রকম, বুলিস ডোজি স্টার (Bullish Doji Star) ও বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star)

এখানে আমরা শুধু বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star) নিয়ে আলোচনা করব। (বুলিস ডোজি স্টার বুলিস প্যাটার্নে আলোচনা করা হয়েছে)।

বিয়ারিস ডোজি স্টার
Bearish Doji Star
সাদা ক্যান্ডেলের উপরে একটা ডোজি ক্যান্ডেল বিয়ারিস রিভার্সাল ইংগিত করে। 



SHOOTING STAR
শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সুচনা করে।