expr:class='"loading" + data:blog.mobileClass'>

Pages

Showing posts with label Overlays. Show all posts
Showing posts with label Overlays. Show all posts

Friday, 11 January 2019

ICHIMOKU KINKO HYO

Ichimoku Kinko Hyo
ইচিমকু কিঙ্কো হাইও

ইচিমকু বা ইচিমকু ক্লাউড এক ধরনের ইন্ডিকেটর যা একই সঙ্গে ট্রেডিং সিস্টেমও। এই ইন্ডিকেটরে কয়েকটা মুভিং এভারেজ ব্যবহার করা হয় যেখান থেকে অতীত, বর্তমান ও ভবিষ্যতের 'কী' লেভেলগুলির ধারনা পাই। এই ইন্ডিকেটর ও চার্ট এক পলক দেখেই বুঝতে পারি শেয়ারটা বুলিস না বিয়ারিস ও কোথায় এর রেজিস্ট্যান্স বা সাপোর্ট, ইচিমকুকে 'One Glance Equilibrium Chart' বলা হয়ে থাকে।  ইচিমকু সবচেয়ে কার্যকর ইন্ডিকেটর হিসাবে বিবেচিত।

                    Ichimoku = “One look, glance”.

                    Kinkou = “Balance, equilibrium”.

                    Hyo = “Chart, Graph".


ক্লাউড কম্পোনেন্ট
Cloud Components

ইচিমকু ক্লাউডের ৬টা কম্পোনেন্ট নিচের চার্টে দেখানো হলো। আমরা ক্লাউড থেকে কিভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড ও ট্রেন্ডের শক্তি বুঝতে পারি যা পরবর্তিতে দেখাব।

ভিডিওতে ইচিমকু
Video


১। The Tenkansen Line (Conversion Line)
২। The Kijunsen Line (Base Line)
৩। Senkou Span A / Leading Line 1
৪। Senkou Span B/ Leading Line 2
৫। Kumo / Cloud (Senkou Span A  ও Senkou Span B এর মধ্যবর্তি)
৬। Chinkou Span Line or Lagging Line

Amibroker এ প্যারামিটারগুলি এইভাবে সেট করুন। 


প্রথম দর্শনে ইচিমকুকে খুবই জটিল মনে হতে পারে। কিন্তু বাস্তবতা এই যে এই শক্তিশালি ইন্ডিকেটরের ব্যবহার খুবই সহজ। আমরা ইন্ডিকেটরের জটিল ফর্মুলার দিকে না তাকিয়ে কম্পোনেন্টগুলির ব্যবহার বিধি আলোচনা করব।

ট্রেডিং সিগ্ন্যাল ও ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Signal and Trading Strategy

ইচিমকুর ট্রেডিং সিগ্ন্যাল শুধু এন্ট্রি ও এক্সিটেই সীমাবদ্ধ নয়, সাপোর্ট লেভেলগুলিও শনাক্ত করে।

রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেল

Tenkan Sen ও Kijun Sen থেকে গুরুত্ত্বপূর্ন রেজিস্ট্যান্স ও সাপোর্ট পাওয়া যায়। এছাড়া Cloud  এর উপর ও নিম্নতল থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়া যায়।

রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেলের প্রথম স্তর
  প্রথম Tenkan Sen Line
Tenkan Sen প্রথম স্তরের সাপোর্ট।
ফরমুলা=(HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 9 periods
Tenkan Sen শেষ ৯ পিড়িয়ডের (highest high and lowest low ) গড় প্রদর্শন করে।
কিন্তু 9 পিড়িয়ড মুভিং এভারেজ অপেক্ষা স্মুথ।  পিছনের ৯ পিরিয়ডে যদি ট্রেন্ড না থাকে Tenkan Sen তখন flat থাকে ।

তেঙ্কান সেনের প্রাথমিক লক্ষ্য তার কিজুন সেনের সংগে সম্পর্ক। যদি তেঙ্কান সেন  কিজুন সেনের উপরে থাকে তবে ট্রেন্ড বুলিস। একই ভাবে তেঙ্কানসেন যদি কিজুন সেনের নিচে থাকে তবে ট্রেন্ড বিয়ারিস।




রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেলের দ্বিতীয় স্তর
  দ্বিতীয় স্তর Kijun Sen Line
ফর্মুলা=(HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 26 periods 
Kijun Sen Tenkan Sen এর মতই পুর্বে ২৬ পিড়িয়ডের ( highest high and lowest low) গড় প্রদর্শন করে।
কিজুন সেনের কাজ তেঙ্কান সেনের মতই। তবে টাইম ফ্রেম ২৬। 


চিকোস্প্যান
Chiko Span
ফরমুলা=CURRENT CLOSING PRICE time-shifted backwards (into the past) 26 periods





রেজিস্ট্যান্স ও সাপোর্টে তৃতীয় ও চতুর্থ স্তর
সেঙ্কো স্পান A
Senkou Span A
ফরমুলা=(TENKAN SEN + KIJUN SEN)/2 time-shifted forwards (into the future) 26 periods
সেঙ্কো স্পান A ও সেঙ্কো স্পান B একত্রে ক্লাউড (মেঘ) বা কুমো গঠন করে।  
  Cloud এর উপরিতল ও নিম্নতল


সেঙ্কো স্পান B
Senkou Span B
ফরমুলা=(HIGHEST HIGH + LOWEST LOW)/2 for 52 periods time-shifted forwards (into the future) 26 periods

কুমো
The Kumo Cloud
কুমো ইচিমকু সিস্টেমের "Heart and Soul". আপনি চার্ট ওপেন করা মাত্র কুমো আপনার দৃষ্টি গোচর হবে। সেঙ্কো স্পান A ও সেঙ্কো স্প্যান B এর মধ্যবর্তি স্থানই কুমো। এইটা নিউট্রাল জোন। এইখানে কোন ট্রেড রিকমেন্ডেড না। এইখানে উচ্চমাত্রার অনিশ্চয়তা বিরাজ করে। এই অংশ একই সঙ্গে সাপোর্ট ও রেজিস্ট্যান্সের ভুমিকা পালন করে। মার্কেট ভোলাটিলিটির সংগে কুমো সঙ্কুচিত ও প্রসারিত হয়। 



প্রাইস রিলেশনশিপ উইথ কুমো
Price relationship with Kumo

যখন প্রাইস কুমোর উপরে ট্রেড হয় তখন বুলিস।
বিপরীতক্রমে কুমোর নিচে ট্রেড হলে বিয়ারিস। 
আর কুমোর ভিতরে ট্রেড হলে ট্রেন্ড অনুপস্থিত।

কুমোর গভীরতা
Kumo Depth

কুমোর গভীরতা ভোলাটিলিটি প্রকাশ করে। কুমো যত পুরো হবে মার্কেট তত ভোলাটাইল, আর কুমো যখন পাতলা তখন ভোলাটিলিটি সবচেয়ে কম।

 


ট্রেন্ড শনাক্তকরণ
Trend Identification

ট্রেন্ড বিদ্যমান আছে কিনা আমরা বুঝব,

১। মুল্য যখন ক্লাউডের নিচে থাকবে তখন বিয়ারিস ট্রেন্ড।
২। মুল্য যখন ক্লাউডের উপরে থাকবে তখন বুল ট্রেন্ড।

Tenkan Sen Line, Kijun Sen Line, Cloud এর উপরিতল ও নিম্নতল থেকেও সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়া যায়। মূল্য যখন উপরে থাকে তখন এই তলগুলি সাপোর্ট হিসাবে কাজ করে এবং মূল্য যখন নিচে থাকে তখন এই তলগুলি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে।

স্ট্রং আপ ট্রেন্ড
Strong up trend

প্রাইস যখন ক্লাউডের উপরে থাকে আর Tenkan Sen Line  Kijun Sen Line এর উপরে তখন স্ট্রং আপট্রেন্ড। 



স্ট্রং ডাউন ট্রেন্ড
Strong down trend

প্রাইস যখন ক্লাউডের নিচে থাকে আর Tenkan Sen Line Kijun Sen Line এর নিচে থাকে তখন স্ট্রং ডাউনট্রেন্ড।


Chikou Span ও Cloud এর সম্পর্ক

Chikou Span যখন প্রাইসের নিচে থাকে তখন বিয়ারিস প্রেশার
Chikou Span যখন প্রাইসের উপরে থাকে তখন বুলিস প্রেশার


বুলিস ও বিয়ারিস ক্রসওভার সিগন্যাল
 
১। Tenkan Line  Kijun Line এর উপরে থাকলে বুলিস
২। Tenkan Line  Kijun Line এর নিচে থাকলে বিয়ারিস




তেঙ্কান সেন কিজুন সেন ক্রসওভার
Tenkan Sen/Kijun Sen Cross

তেঙ্কান সেন / কিজুন সেন সেন ক্রস ইচিমোকু কিনকো হায়ো সিস্টেমের মধ্যে অন্যতম একটি প্রচলিত ট্রেডিং কৌশল।
যখন তেঙ্কান সেন কিজুন সেনের উপর দিয়ে যায় তখন এটি একটি বুলিশ সিগন্যাল। তেমনিভাবে, যদি তেঙ্কান সেন কিজুন সেনের নীচে অতিক্রম করে, তবে এটি একটি বিয়ারিস সিগনাল।
 
স্ট্রং তেঙ্কান সেন কিজুন সেন ক্রস সিগনাল
STRONG TENKAN SEN/KIJUN SEN CROSS SIGNAL

যখন কুমোর উপরে বুলিশ ক্রস ঘটলে একটি শক্তিশালী টেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বাই সিগন্যাল ঘটে 
যখন কুমোর নীচে একটি বেয়ারিশ ক্রস ঘটলে একটি শক্তিশালী টেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বিক্রয় সংকেত হয়।

নিউট্রাল তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস সিগন্যাল
NEUTRAL TENKAN SEN/KIJUN SEN CROSS SIGNAL

কুমোর মধ্যে যখন বুলিশ ক্রস ঘটে তখন একটি নিরপেক্ষ  তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বাই সিগন্যাল হয়।
কুমোর মধ্যে যখন একটি বেয়ারিশ ক্রস ঘটে তখন একটি নিরপেক্ষ তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বিক্রয় সংকেত হয়।

দুর্বল তেঙ্কান সেন/ কিজুন সেন ক্রস সিগ্নাল
WEAK TENKAN SEN/KIJUN SEN CROSS SIGNAL

একটি দুর্বল  তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বাই সিগন্যাল ঘটে যখন কুমোর নিচে বুলিশ ক্রস ঘটে।
একটি দুর্বল তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বিক্রয় সংকেত ঘটে যখন কুমোর উপরে একটি বিয়ারিস ক্রস ঘটে।

এন্ট্রি
Entry

তেঙ্কান সেন / কিজুন সেন ক্রসটির এন্ট্রি খুব সহজ - ক্রসের দিকে একটি বাই বা সেল আদেশ দেওয়া। 
অর্ডার কার্যকরি করার আগে কাছাকাছি কোন সাপোর্ট/রেজিস্ট্যান্স দেখে নেয়া ও সেই অনুযায়ি ট্রেডিং স্ট্রাটেজি ঠিক করে নিতে হবে।

Simple rules trade Ichimoku you must follow:
  1. For a short position price should close below the Ichimoku Cloud.
  2. Cloud must be red 26 periods in front of the current candle.
  3. The lagging span also cross below the cloud.

  1. For a long position price must close above the Cloud.
  2. Cloud must be green 26 periods in front of the current candle.
  3. the lagging span also cross above the cloud.


এক্সিট
Exit

তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস ট্রেড ক্লোজ চার্টের পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন হতে পারে। বেশিরভাগ ট্রেডার তেঙ্কান সেন কিজুন সেন বিপরীত দিকে ক্রস করলে ট্রেড করা সমীচিন মনে করে। আবার যারা রিস্ক ও মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে অভিজ্ঞ তারা অনেক আগেই ক্লোজ করে থাকে। রিস্ক নেয়া নির্ভর করে ট্রেডারের অভিজ্ঞতার উপর।

স্টপ লস ম্যানেজমেন্ট
Stop-loss management

তেঙ্কান সেন / কিজুন সেন সিস্টেম স্টপ-লস স্থাপনের জন্য কোনও নির্দিষ্ট ইছিমোকু কাঠামো ব্যবহারের নির্দেশ দেয় না। স্টপ লস ম্যানেজমেন্ট সাধারণতঃ অন্যান্য ক্ষেত্রে যেমন হয়ে থাকে, ট্রেডাররা তাদের অর্থ, ঝুঁকি, সাপোর্ট/ রেজিস্ট্যান্স, মানি ম্যানেজমেন্ট বিবেচনায় রেখে ব্যবস্থা নিবেন।

প্রফিট টার্গেট/ এক্সিট স্ট্র্যাটেজি 
Profit target/ Exit strategy 
দুটি ভিন্ন উপায়ে, প্রথমতঃ আপনি ডে-ট্রেডার বা সুইং ট্রেডার হিসাবে যেভাবে প্রফিট টার্গেট নির্ধারন করে কী লেভেলের উপর ভিত্তি করে। অন্য উপায়, ইনভেস্টরদের মত কোন নির্দিষ্ট প্রফিট টার্গেট না নিয়ে অপেক্ষা করেন কখন বর্তমান ট্রেন্ড ইনভেলিড হয়ে যায়।

প্রফিট টার্গেট/ এক্সিট স্ট্র্যাটেজি (বিকল্প পদ্ধতি)
Profit target/ Exit strategy (Alternative strategy)
উচ্চ সম্ভাবনার ট্রেড খুঁজতে ট্রেডাররা যদিও ইচিমকু সিস্টেম ব্যবহার করে থাকেন কিন্তু এর প্রফিট টার্গেট নিরূপনের ব্যবস্থাপনা খুবই দুর্বল। অনেকেই প্রফিট টার্গেট খুঁজতে যেকোন পিভট সিস্টেমের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি ব্যবহার করে থাকেন।
আমরা এক্ষেত্রে মারিম্যাথ সিস্টেম ব্যবহার করতে পারি।

কেস স্টাডি
Case Study

তেঙ্কান সেন কিজুন সেন ক্রস কেস স্টাডি।



উপরের চিত্রে তেঙ্কান সেন কিজুন সেন আপ ক্রস করেছে A পয়েন্টে। যেহেতু কুমোর মধ্যে ক্রসওভার, এইটা নিউট্রাল বাই সিগনাল। আমরা এন্ট্রি দেব কুমোর উপরে প্রাইস উঠলে, এইটা B. স্টপ লস কুমোর নিচে, C।  আমরা এখন অপেক্ষা করব কখন পুনরায় তেঙ্কান সেন কিজুন সেন ডাউন ক্রস করে। দেখা গেল এই পয়েন্ট D.

Monday, 29 May 2017

Parabolic Sar


প্যারাবলিক সার
Parabolic SAR ট্রেডিং কৌশলটি মূলত একটি ট্রেন্ড ট্রেডিং কৌশল। এটি একটি নির্দিষ্ট Trend সনাক্ত করতে ব্যবহৃত হয় এবং এটি ট্রেন্ডের কন্ডিন্যুয়েশন এবং সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। উদাহরণ স্বরূপ, যদি প্যারাবোলিক লাইনটি সবুজ হয় তবে আপনি বুলিশ ধারাকে অনুসরণ করুন এবং আপনার পজিশন ধরে রাখুন।

Welles Wilder সময় ও মুল্যের সম্পর্ক ভিত্তিক এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। SAR এর অর্থ Stop and reverse. ইন্ডিকেটরটি মুল্যের নিচে থাকে যখন প্রাইস বাড়তে থাকে আর মুল্যের উপরে থাকে যখন প্রাইস নিচে নামতে থাকে। 

Video


প্যারাবলিক সার ট্রেন্ড ও প্রাইস অনুসরন করে। যখনই ট্রেন্ড পরিবর্তন হয় সার তখনই বিপরীত দিকে ডট স্থাপন করে। ডটগুলি একের পর এক চলতেই থাকে যতক্ষন না ট্রেন্ড পরিবর্তন হয়। 

ব্যবহার
প্যারাবলিক সার ব্যবহার খুব সহজ। যখন নিচে ডট শুরু হবে তখন বাই আর যখন ডট উপরে শুরু হবে তখন সেল।


প্যারাবলিক সার ট্রেন্ডিং মার্কেটে ভাল কাজ করে কিন্তু  সাইড ওয়েজ মার্কেটে ফলস সিগ্ন্যাল দিয়ে থাকে। অন্যান্য ইন্ডিকটরের মত অবশ্যই একাধিক ইন্ডিকেটরের সংগে মিলিয়ে ব্যবহার করতে হবে।


Thursday, 28 April 2016

Bollinger Bands

বুলিঙ্গার ব্যান্ড
Video






জন বুলিঙ্গার এই ইন্ডিকেটরের প্রবর্তক। তাঁর  নামানুসারে এই ইন্ডিকেটরের নাম বুলিঙ্গার ব্যান্ড। ইহা একটি ভোলাটিলিটি ব্যান্ড। মুভিং এভারেজের উভয় পার্শ্বে ভোলাটিলিটি ব্যান্ডের অবস্থান। ভোলাটালিটি বৃদ্ধি বা কমার সাথে ব্যান্ডের দূরত্ব বাড়ে বা কমে। ব্যান্ড কখনো খুবই সংকুচিত হয়ে আসে আবার কখনো প্রসারিত হয়ে যায়। সেল বা বাই সিগ্ন্যালের জন্য M-Top বা W-Bottom প্যাটার্ন অনুসরন করতে পারি।
সাধারণতঃ ২১ দিনের মুভিং এভারেজ নেয়া হয়ে থাকে। তবে সিকুরিটির ধরন অনুসারে কম বা বেশি হয়ে থাকে।

ক্যালকুলেশন
  * Middle Band = 20-day simple moving average (SMA)
  * Upper Band = 20-day SMA + (20-day standard deviation of price x 2) 
  * Lower Band = 20-day SMA - (20-day standard deviation of price x 2



বুলিংগার ব্যান্ডের মধ্য ব্যান্ড একটা সাধারন মুভিং এভারেজ যা সাধারনতঃ ২০ পিরিয়ডে সেট করা থাকে। 
বুলিঙ্গার ব্যান্ডে বাই / সেল সিগ্ন্যাল
Signal: W-Bottoms and M-Tops
বুলিঙ্গার ব্যান্ডের নিম্নে W প্যাটার্ন ও উপরে M প্যাটার্ন থেকে আমরা যথাক্রমে বাই ও সেল সিগন্যাল পেতে পারি। 


W Bottoms


 M Tops

বুলিংগার ব্যান্ড স্কুইজ
Bollinger Bands Squeeze

প্রাইসের ভোলাটিলিটি যখন কমে আসে তখন ব্যান্ড সঙ্কুচিত হয়ে আসে। জন বুলিংগারের মতে হাই ভোলাটিলিটির পুর্বশর্ত লো ভোলাটিলিটি। তাই বুলিংগার ব্যান্ড সঙ্কুচিত হলে আমাদের হাই ভোলাটিলিটির জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। প্রাইস ব্যান্ডের উপরে ব্রেক করলে প্রাইস বাড়বে আর নিচে ব্রেক করলে প্রাইস কমবে।


Bollinger Bands trading and stop loss set up


Monday, 28 December 2015

Moving Average

ভিডিওতে মুভিং এভারেজ নিয়ে সাধারণ আলোচনা,
Video




SMA, Simple Moving Average

কয়েকদিনের মূল্যের গড়। ল্যাগিং কিন্তু সাপোর্ট ও রেজিস্ট্যান্স শনাক্ত করতে বেশি ব্যবহৃত হয়।

কিভাবে গঠন করে,
n পিরিয়ডের ক্লোজিং প্রাইসকে n দিয়ে ভাগ করে সিম্পল মুভিং এভারেজ পাওয়া যায়।
এখানে SMA 15 দিনের সিম্পল মুভিং এভারেজ দেখানো হলো।



EMA, Exponential Moving Average

প্রধান দুইটি মুভিং এভারেজ সিস্টেম সিম্পল মুভিং এভারেজ সিস্টেম ও এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সিস্টেম।
EMA 9 x EMA 26 Cross সিস্টেম অঙ্কন
Video





ল্যাগ কমিয়ে আনার জন্য এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ ব্যবহৃত হয়। EMA21 বা একুশ দিনের এমা RSI50 লাইনের সমার্থক। তাই ট্রেন্ড শনাক্ত করতে বেশি ব্যবহৃত হয়। প্রাইস সেন্সিটিভ।



উর্ধ্বমুখী বা নিম্নমূখী মুভিং এভারেজ বুলিশ বা বিয়ারিস বুঝতে সাহায্য করে।

মুভিং এভারেজের কতিপয় ব্যবহারঃ

সিম্পল মুভিং এভারেজ মসৃন চার্ট তৈরি করে। কিন্তু ল্যাগিং।
এমা বা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ কম ল্যাগিং, তাৎক্ষণিক মূল্য পরিবর্তন ধরতে পারে। ফেক আউট বেশি থাকাতে ভুল সিগন্যাল দেয়।


মুভিং এভারেজ ক্রসওভার সিস্টেম ট্রেন্ডিং মার্কেটে ভাল কাজ করে। choppy মার্কেট কিংবা রেঞ্জিং মার্কেটে ভুল সিগনাল দেয়।

ট্রেন্ড অনুসন্ধানঃ
প্রাইস যখন সিম্পল মুভিং এভারেজের উপরে থাকে তখন আপট্রেন্ড, আর নিচে থাকলে ডাউনট্রেন্ড।


বাই সেল / এন্ট্রি
যখন ফাস্ট মুভিং এভারেজ স্লো মুভিং এভারেজকে উপর থেকে নিচে ক্রস করে (cross over) তখন সেল। আর যখন নিচ থেকে উপরে ক্রস করে তখন বাই।
Video




ডায়নামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স হিসাবে

আমরা সাধারণতঃ সমান্তরাল রেখাকে সাপোর্ট হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু মূল্য পরিবর্তনের সংগে সাপোর্ট ও রেজিস্ট্যান্সও পরিবর্তন হতে থাকে। মুভিং এভারেজ সাপোর্ট ও রেজিস্ট্যান্স হিসাবেও কাজ করে।

মুভিং এভারেজ ডায়নামিক সাপোর্ট/ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে কারন মুভিং এভারেজ তাৎক্ষনিক প্রাইস মুভমেন্ট বুঝতে পারে।