expr:class='"loading" + data:blog.mobileClass'>

Pages

Showing posts with label Indicator. Show all posts
Showing posts with label Indicator. Show all posts

Friday, 11 June 2021

Oscillator

 Oscillator

ওসিলেটর

অসিলেটর একটি প্রযুক্তিগত বিশ্লেষণ টুলস যা দুটি চরম মানের মধ্যে উচ্চ এবং নিম্ন ব্যান্ড তৈরি করে এবং ট্রেন্ড নির্দেশক হিসাবে কাজ করে ও ব্যান্ডের সীমার মধ্যে ওঠানামা করে। ব্যবসায়ীরা স্বল্প-মেয়াদী, ওভারসোল্ড, ওভারবট অবস্থা বুঝতে সূচকটি ব্যবহার করে থাকে।



যেমন Chaikin Oscillator, Stochastic, Trix ইত্যাদি।

Friday, 11 January 2019

ICHIMOKU KINKO HYO

Ichimoku Kinko Hyo
ইচিমকু কিঙ্কো হাইও

ইচিমকু বা ইচিমকু ক্লাউড এক ধরনের ইন্ডিকেটর যা একই সঙ্গে ট্রেডিং সিস্টেমও। এই ইন্ডিকেটরে কয়েকটা মুভিং এভারেজ ব্যবহার করা হয় যেখান থেকে অতীত, বর্তমান ও ভবিষ্যতের 'কী' লেভেলগুলির ধারনা পাই। এই ইন্ডিকেটর ও চার্ট এক পলক দেখেই বুঝতে পারি শেয়ারটা বুলিস না বিয়ারিস ও কোথায় এর রেজিস্ট্যান্স বা সাপোর্ট, ইচিমকুকে 'One Glance Equilibrium Chart' বলা হয়ে থাকে।  ইচিমকু সবচেয়ে কার্যকর ইন্ডিকেটর হিসাবে বিবেচিত।

                    Ichimoku = “One look, glance”.

                    Kinkou = “Balance, equilibrium”.

                    Hyo = “Chart, Graph".


ক্লাউড কম্পোনেন্ট
Cloud Components

ইচিমকু ক্লাউডের ৬টা কম্পোনেন্ট নিচের চার্টে দেখানো হলো। আমরা ক্লাউড থেকে কিভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড ও ট্রেন্ডের শক্তি বুঝতে পারি যা পরবর্তিতে দেখাব।

ভিডিওতে ইচিমকু
Video


১। The Tenkansen Line (Conversion Line)
২। The Kijunsen Line (Base Line)
৩। Senkou Span A / Leading Line 1
৪। Senkou Span B/ Leading Line 2
৫। Kumo / Cloud (Senkou Span A  ও Senkou Span B এর মধ্যবর্তি)
৬। Chinkou Span Line or Lagging Line

Amibroker এ প্যারামিটারগুলি এইভাবে সেট করুন। 


প্রথম দর্শনে ইচিমকুকে খুবই জটিল মনে হতে পারে। কিন্তু বাস্তবতা এই যে এই শক্তিশালি ইন্ডিকেটরের ব্যবহার খুবই সহজ। আমরা ইন্ডিকেটরের জটিল ফর্মুলার দিকে না তাকিয়ে কম্পোনেন্টগুলির ব্যবহার বিধি আলোচনা করব।

ট্রেডিং সিগ্ন্যাল ও ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Signal and Trading Strategy

ইচিমকুর ট্রেডিং সিগ্ন্যাল শুধু এন্ট্রি ও এক্সিটেই সীমাবদ্ধ নয়, সাপোর্ট লেভেলগুলিও শনাক্ত করে।

রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেল

Tenkan Sen ও Kijun Sen থেকে গুরুত্ত্বপূর্ন রেজিস্ট্যান্স ও সাপোর্ট পাওয়া যায়। এছাড়া Cloud  এর উপর ও নিম্নতল থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়া যায়।

রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেলের প্রথম স্তর
  প্রথম Tenkan Sen Line
Tenkan Sen প্রথম স্তরের সাপোর্ট।
ফরমুলা=(HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 9 periods
Tenkan Sen শেষ ৯ পিড়িয়ডের (highest high and lowest low ) গড় প্রদর্শন করে।
কিন্তু 9 পিড়িয়ড মুভিং এভারেজ অপেক্ষা স্মুথ।  পিছনের ৯ পিরিয়ডে যদি ট্রেন্ড না থাকে Tenkan Sen তখন flat থাকে ।

তেঙ্কান সেনের প্রাথমিক লক্ষ্য তার কিজুন সেনের সংগে সম্পর্ক। যদি তেঙ্কান সেন  কিজুন সেনের উপরে থাকে তবে ট্রেন্ড বুলিস। একই ভাবে তেঙ্কানসেন যদি কিজুন সেনের নিচে থাকে তবে ট্রেন্ড বিয়ারিস।




রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেলের দ্বিতীয় স্তর
  দ্বিতীয় স্তর Kijun Sen Line
ফর্মুলা=(HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 26 periods 
Kijun Sen Tenkan Sen এর মতই পুর্বে ২৬ পিড়িয়ডের ( highest high and lowest low) গড় প্রদর্শন করে।
কিজুন সেনের কাজ তেঙ্কান সেনের মতই। তবে টাইম ফ্রেম ২৬। 


চিকোস্প্যান
Chiko Span
ফরমুলা=CURRENT CLOSING PRICE time-shifted backwards (into the past) 26 periods





রেজিস্ট্যান্স ও সাপোর্টে তৃতীয় ও চতুর্থ স্তর
সেঙ্কো স্পান A
Senkou Span A
ফরমুলা=(TENKAN SEN + KIJUN SEN)/2 time-shifted forwards (into the future) 26 periods
সেঙ্কো স্পান A ও সেঙ্কো স্পান B একত্রে ক্লাউড (মেঘ) বা কুমো গঠন করে।  
  Cloud এর উপরিতল ও নিম্নতল


সেঙ্কো স্পান B
Senkou Span B
ফরমুলা=(HIGHEST HIGH + LOWEST LOW)/2 for 52 periods time-shifted forwards (into the future) 26 periods

কুমো
The Kumo Cloud
কুমো ইচিমকু সিস্টেমের "Heart and Soul". আপনি চার্ট ওপেন করা মাত্র কুমো আপনার দৃষ্টি গোচর হবে। সেঙ্কো স্পান A ও সেঙ্কো স্প্যান B এর মধ্যবর্তি স্থানই কুমো। এইটা নিউট্রাল জোন। এইখানে কোন ট্রেড রিকমেন্ডেড না। এইখানে উচ্চমাত্রার অনিশ্চয়তা বিরাজ করে। এই অংশ একই সঙ্গে সাপোর্ট ও রেজিস্ট্যান্সের ভুমিকা পালন করে। মার্কেট ভোলাটিলিটির সংগে কুমো সঙ্কুচিত ও প্রসারিত হয়। 



প্রাইস রিলেশনশিপ উইথ কুমো
Price relationship with Kumo

যখন প্রাইস কুমোর উপরে ট্রেড হয় তখন বুলিস।
বিপরীতক্রমে কুমোর নিচে ট্রেড হলে বিয়ারিস। 
আর কুমোর ভিতরে ট্রেড হলে ট্রেন্ড অনুপস্থিত।

কুমোর গভীরতা
Kumo Depth

কুমোর গভীরতা ভোলাটিলিটি প্রকাশ করে। কুমো যত পুরো হবে মার্কেট তত ভোলাটাইল, আর কুমো যখন পাতলা তখন ভোলাটিলিটি সবচেয়ে কম।

 


ট্রেন্ড শনাক্তকরণ
Trend Identification

ট্রেন্ড বিদ্যমান আছে কিনা আমরা বুঝব,

১। মুল্য যখন ক্লাউডের নিচে থাকবে তখন বিয়ারিস ট্রেন্ড।
২। মুল্য যখন ক্লাউডের উপরে থাকবে তখন বুল ট্রেন্ড।

Tenkan Sen Line, Kijun Sen Line, Cloud এর উপরিতল ও নিম্নতল থেকেও সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়া যায়। মূল্য যখন উপরে থাকে তখন এই তলগুলি সাপোর্ট হিসাবে কাজ করে এবং মূল্য যখন নিচে থাকে তখন এই তলগুলি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে।

স্ট্রং আপ ট্রেন্ড
Strong up trend

প্রাইস যখন ক্লাউডের উপরে থাকে আর Tenkan Sen Line  Kijun Sen Line এর উপরে তখন স্ট্রং আপট্রেন্ড। 



স্ট্রং ডাউন ট্রেন্ড
Strong down trend

প্রাইস যখন ক্লাউডের নিচে থাকে আর Tenkan Sen Line Kijun Sen Line এর নিচে থাকে তখন স্ট্রং ডাউনট্রেন্ড।


Chikou Span ও Cloud এর সম্পর্ক

Chikou Span যখন প্রাইসের নিচে থাকে তখন বিয়ারিস প্রেশার
Chikou Span যখন প্রাইসের উপরে থাকে তখন বুলিস প্রেশার


বুলিস ও বিয়ারিস ক্রসওভার সিগন্যাল
 
১। Tenkan Line  Kijun Line এর উপরে থাকলে বুলিস
২। Tenkan Line  Kijun Line এর নিচে থাকলে বিয়ারিস




তেঙ্কান সেন কিজুন সেন ক্রসওভার
Tenkan Sen/Kijun Sen Cross

তেঙ্কান সেন / কিজুন সেন সেন ক্রস ইচিমোকু কিনকো হায়ো সিস্টেমের মধ্যে অন্যতম একটি প্রচলিত ট্রেডিং কৌশল।
যখন তেঙ্কান সেন কিজুন সেনের উপর দিয়ে যায় তখন এটি একটি বুলিশ সিগন্যাল। তেমনিভাবে, যদি তেঙ্কান সেন কিজুন সেনের নীচে অতিক্রম করে, তবে এটি একটি বিয়ারিস সিগনাল।
 
স্ট্রং তেঙ্কান সেন কিজুন সেন ক্রস সিগনাল
STRONG TENKAN SEN/KIJUN SEN CROSS SIGNAL

যখন কুমোর উপরে বুলিশ ক্রস ঘটলে একটি শক্তিশালী টেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বাই সিগন্যাল ঘটে 
যখন কুমোর নীচে একটি বেয়ারিশ ক্রস ঘটলে একটি শক্তিশালী টেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বিক্রয় সংকেত হয়।

নিউট্রাল তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস সিগন্যাল
NEUTRAL TENKAN SEN/KIJUN SEN CROSS SIGNAL

কুমোর মধ্যে যখন বুলিশ ক্রস ঘটে তখন একটি নিরপেক্ষ  তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বাই সিগন্যাল হয়।
কুমোর মধ্যে যখন একটি বেয়ারিশ ক্রস ঘটে তখন একটি নিরপেক্ষ তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বিক্রয় সংকেত হয়।

দুর্বল তেঙ্কান সেন/ কিজুন সেন ক্রস সিগ্নাল
WEAK TENKAN SEN/KIJUN SEN CROSS SIGNAL

একটি দুর্বল  তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বাই সিগন্যাল ঘটে যখন কুমোর নিচে বুলিশ ক্রস ঘটে।
একটি দুর্বল তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস বিক্রয় সংকেত ঘটে যখন কুমোর উপরে একটি বিয়ারিস ক্রস ঘটে।

এন্ট্রি
Entry

তেঙ্কান সেন / কিজুন সেন ক্রসটির এন্ট্রি খুব সহজ - ক্রসের দিকে একটি বাই বা সেল আদেশ দেওয়া। 
অর্ডার কার্যকরি করার আগে কাছাকাছি কোন সাপোর্ট/রেজিস্ট্যান্স দেখে নেয়া ও সেই অনুযায়ি ট্রেডিং স্ট্রাটেজি ঠিক করে নিতে হবে।

Simple rules trade Ichimoku you must follow:
  1. For a short position price should close below the Ichimoku Cloud.
  2. Cloud must be red 26 periods in front of the current candle.
  3. The lagging span also cross below the cloud.

  1. For a long position price must close above the Cloud.
  2. Cloud must be green 26 periods in front of the current candle.
  3. the lagging span also cross above the cloud.


এক্সিট
Exit

তেঙ্কান সেন / কিজুন সেন ক্রস ট্রেড ক্লোজ চার্টের পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন হতে পারে। বেশিরভাগ ট্রেডার তেঙ্কান সেন কিজুন সেন বিপরীত দিকে ক্রস করলে ট্রেড করা সমীচিন মনে করে। আবার যারা রিস্ক ও মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে অভিজ্ঞ তারা অনেক আগেই ক্লোজ করে থাকে। রিস্ক নেয়া নির্ভর করে ট্রেডারের অভিজ্ঞতার উপর।

স্টপ লস ম্যানেজমেন্ট
Stop-loss management

তেঙ্কান সেন / কিজুন সেন সিস্টেম স্টপ-লস স্থাপনের জন্য কোনও নির্দিষ্ট ইছিমোকু কাঠামো ব্যবহারের নির্দেশ দেয় না। স্টপ লস ম্যানেজমেন্ট সাধারণতঃ অন্যান্য ক্ষেত্রে যেমন হয়ে থাকে, ট্রেডাররা তাদের অর্থ, ঝুঁকি, সাপোর্ট/ রেজিস্ট্যান্স, মানি ম্যানেজমেন্ট বিবেচনায় রেখে ব্যবস্থা নিবেন।

প্রফিট টার্গেট/ এক্সিট স্ট্র্যাটেজি 
Profit target/ Exit strategy 
দুটি ভিন্ন উপায়ে, প্রথমতঃ আপনি ডে-ট্রেডার বা সুইং ট্রেডার হিসাবে যেভাবে প্রফিট টার্গেট নির্ধারন করে কী লেভেলের উপর ভিত্তি করে। অন্য উপায়, ইনভেস্টরদের মত কোন নির্দিষ্ট প্রফিট টার্গেট না নিয়ে অপেক্ষা করেন কখন বর্তমান ট্রেন্ড ইনভেলিড হয়ে যায়।

প্রফিট টার্গেট/ এক্সিট স্ট্র্যাটেজি (বিকল্প পদ্ধতি)
Profit target/ Exit strategy (Alternative strategy)
উচ্চ সম্ভাবনার ট্রেড খুঁজতে ট্রেডাররা যদিও ইচিমকু সিস্টেম ব্যবহার করে থাকেন কিন্তু এর প্রফিট টার্গেট নিরূপনের ব্যবস্থাপনা খুবই দুর্বল। অনেকেই প্রফিট টার্গেট খুঁজতে যেকোন পিভট সিস্টেমের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি ব্যবহার করে থাকেন।
আমরা এক্ষেত্রে মারিম্যাথ সিস্টেম ব্যবহার করতে পারি।

কেস স্টাডি
Case Study

তেঙ্কান সেন কিজুন সেন ক্রস কেস স্টাডি।



উপরের চিত্রে তেঙ্কান সেন কিজুন সেন আপ ক্রস করেছে A পয়েন্টে। যেহেতু কুমোর মধ্যে ক্রসওভার, এইটা নিউট্রাল বাই সিগনাল। আমরা এন্ট্রি দেব কুমোর উপরে প্রাইস উঠলে, এইটা B. স্টপ লস কুমোর নিচে, C।  আমরা এখন অপেক্ষা করব কখন পুনরায় তেঙ্কান সেন কিজুন সেন ডাউন ক্রস করে। দেখা গেল এই পয়েন্ট D.

Saturday, 7 April 2018

Murrey Math

মারিম্যাথ

এই চ্যাপ্টারটার নাম পিভট হলেও ভাল হতো।
মারিম্যাথ এখানে যোগ করা হলো এই কারণে যে যারা ফোরেক্স ট্রেড করেন তারা পিভট ব্যবহার করে থাকেন। মারিম্যাথ এমন একটা পিভট সিস্টেম যেটা স্টক ও ফোরেক্সেও ব্যবহার করা যায়। তবে স্টক ট্রেডিং এ পিভট সিস্টেম খুব একটা ব্যবহার হয় না।

আপনারা হয়ত অনেকেই GANN সম্বন্ধে ধারনা রাখেন বা কম বেশি জানেন।
প্রেখটার যেমন ইলিয়ট ওয়েভের ৯০ ভাগ আপডেট করেছেন। তবুও কেউ বলে না প্রেখটার সিস্টেম। তেমনি মারিও গানের ফর্মুলা ম্যাথে প্রতিষ্ঠিত করেছেন।  এইটা বহুল ব্যবহৃত ও গান সিস্টেম নামেই পরিচিত। তবে এটাকে ম্যারিম্যাথও বলা যায়। কারন গানের অনেকগুলি সিস্টেম আছে। আলাদা ভাবে গানের একটা সিস্টেম শুধু মারিম্যাথ নামেই চিনে।

গ্যানেরই একটা সাধারন ভার্সন Murrey Math. এই ইন্ডিকেটরটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিংবা অনেক গ্রুপের ফাইল সেকশনে আছে ডাউন লোড করে নিতে পারেন।

মূল্য কম্পনশীল বা ভাইব্রেটিং নেচার। আমরা যাকে বলি বানরের লাফ। W D Gann খুব জটিল ম্যাথ দিয়ে এটা বুঝিয়েছেন। Murrey গ্যানের জটিল ম্যাথের এই সরলীকরন করেছেন। নিচের চিত্রে এই লাফ বা ভাইব্রেসন দেখতে পাচ্ছেন।

মারিম্যাথের স্তর পরিচিতি
মূল্য যেখানেই থাকুক মারিম্যাথ সব সময় এই নয়টা স্তর দেখাবে। এই নয়টা স্তর মূল্য উপরে বা নিচে যাওয়ার সম্ভাব্য রেঞ্জ। এখানে শুধু গুরুত্বপুর্ন স্তরগুলির সংক্ষিপ্ত বিবরন দেয়া হল।


নিচের লাল স্তর
সম্ভাব্য সর্ব নিম্নস্তর। খুব কমই এখানে নামে।

নীল স্তর
প্রথম স্তর। পার হলে মনে করতে পারেন প্রাইস এখন ট্রেন্ডে।

আবার লাল স্তর
এই যতটা না রেজিস্ট্যান্স তার চেয়ে বেশি সাপোর্ট। এই স্তর পার হয় সহজে। পরে সাপোর্ট হিসাবে ভুমিকা রাখে।

একটা নীল ও তার উপরে ও নিচে দুইটা কলাপাতা রঙ এর লাইন দিয়ে একটা জোন। নীল লাইনটা পিভট। সবচেয়ে কঠিন রেজিস্ট্যান্স বা সাপোর্ট। কলাপাতা রঙের লাইন দুটা একটা এরিয়া যেখানে মূল্য কন্সোলিডেশনে থাকে। এই এলাকাটা পার হতে সবচেয়ে বেশি সময় লাগে।

এর উপরের স্তরগুলি বর্ননা করা স্তরগুলির বিপরীত।

ট্রেডিং পদ্ধতি

মূল্য এক স্তরে নামলে পরবর্তি স্তর বা আপনার এনালাইসিস অনুযায়ি টার্গেটের জন্য বাই দেয়া যায়।



লং টার্ম এন্ট্রি
Long Term Entry




সুইং ট্রেডিং
Swing Trading




ম্যারিম্যাথ ইন্ডিকেটর ইন্সটলেশন
Murrey Math.afl
Chart-Mart Pro গ্রুপের ফাইল সেকশনে দেখেন - Murrey Math.afl দেয়া আছে। 
এ এফ এল টা ইন্ডিকেটর ফোল্ডারে সেইভ করুন।



ইন্ডিকেটর ফোল্ডার থেকে মারিম্যাথ এ এফ এল টা টেনে এনে এমিব্রোকারে চার্টের  উপর ফেলুন।

এবার এই ধরনের একটা স্ক্রীন পাবেন।
ডিফল্ট ভেলু ৩২ রেখে ওকে করুন।


Default MM_Period: 32, চেঞ্জ করবেন না। এইটা ডেইলি টাইম ফ্রেমে।
যারা লং টার্ম ধরতে চান তারা আরো দুইটা শিটে এই ভাবে ইন্সটল করবেন,
একটায় MM_Period: 64, আর একটায় MM_Period: 128. যথাক্রমে উইকলি ও মান্থলি টাইম ফ্রেমে দেখতে হবে।
অন্যান্য ইন্ডিকেটর দিয়ে আপনাকে আগে নিশ্চিত হতে হবে ট্রেন্ড বুলিস। এক্ষেত্রে আমি Momentum ইন্ডিকেটরের জিরো লাইন ক্রস করার জন্য অপেক্ষা করি।






Monday, 26 March 2018

Average True Range

ATR  একটা volatality ইন্ডিকেটর। ATR মূল্যের দিক নির্দেশ করে না। ATR অন্যান্য ট্রেডিং সূচকগুলির থেকে ভিন্ন যা গতিবেগ, ট্রেন্ডের দিকনির্দেশ, ওভার বট বা ওভার সোল্ড স্তর ইত্যাদি পরিমাপ করে না। এদের থেকে সম্পূর্ন ভিন্ন একটা কিছু আমাদের উপহার দেয়।

ATR দিয়ে কোন নির্দিষ্ট সময়ে প্রাইস মুভমেন্টের গড় বুঝতে পারি।  
মার্কেট ভোলাটিলিটি মাপার জন্য এই ইন্ডিকেটর।
এটা কোন ট্রেন্ডের ইন্ডিকেটর না। আপনি মনে করতে পারেন যে মার্কেট যখন ট্রেন্ডে থাকে তখন হয়ত ভোলাটিলিটি হাই থাকে। কিন্তু না, স্মুথলি মার্কেট যখন ট্রেন্ডে থাকে তখন ভোলাটিলিটি থাকে খুবই কম। যেমন নিচের চিত্র। আর মার্কেট যখন এবড়ো থেবড়ো চলে, ট্রেন্ড ধরা খুব মুশকিল হয়ে পড়ে তখন ভোলাটিলিটি থাকে হাই।


ATR আমাদের এক্সপ্লোসিভ ব্রেক আউট ধরতে সাহায্য করে।
Multi year low volatility followed by a break of resistance


Stop loss নির্ধারণ।
কখনো এমন হয় প্রাইস আপনার স্টপ লস টাচ করে আবার আগের ট্রেন্ডে ফিরে গেছে।  কারণ আপনার স্টপ লস ছিল খুব টাইট।  অবস্থা থেকে উত্তরণ পেতে আপনাকে স্টপ লস নিতে হবে ATR এর মাল্টিপল। মার্কেট সুইং থেকে অনেক নিচে স্টপ লস নিতে হবে।আপনি যদি কোনও স্টক কিনে থাকেন তবে আপনি এটির দামের তুলনায় এটিআর থেকে দ্বিগুণ পর্যায়ে স্টপ লস স্থাপন করতে পারেন।

ATR & Stop Loss Calculation
Video


যেহেতু ATR কোন এসেটের মুল্যের গড় মুভমেন্ট দেখায় তাই একটা এসেটের সংগে অন্য এসেটের মুভমেন্ট তুলনা করা যাবেনা। কম মূল্যের এসেটের ATR বেশি মুল্যের এসেটের ATR অপেক্ষা কম।
ATR ভেলু থেকে আমরা স্টপলস ও ট্রেইলিং স্টপলস ঠিক করে নিতে পারি।

Trailing Stoploss
ATRx2 বা ATR ভ্যালুর দ্বিগুন।
ATR for Trailing Stop Loss


Uploading: 6661 of 6661 bytes uploaded.



Sunday, 26 November 2017

Volume

ভল্যুম


ভল্যুম,  কোন পণ্য কোন নির্দ্দিষ্ট সময়ে কি পরিমান বিক্রয় করা হয়েছে। ভল্যুম খুবই শক্তিশালি কিন্তু সহজ একটা ইন্ডিকেটর। কিন্তু ট্রেডার ও ইনভেস্টররা বেশিরভাগ সময়ই এই ইন্ডিকেটরের গুরুত্ত্ব দেয় না। আবার খুব কম ট্রেডার / ইনভেস্টর লাভ ও ঝুঁকির ব্যবস্থাপনায় ভল্যুম ব্যবহার করে থাকে।

ভল্যুম ও মার্কেট
সাধারণতঃ উঠতি মার্কেটে ভল্যুম বাড়তে থাকে ও পড়তি মার্কেটে ভল্যুম কমতে থাকে। উঠতি বাজারে পড়তি ভল্যুম বিয়ারিস রিভার্সালের লক্ষন। আর পড়তি বাজারে উঠতি ভল্যুম বুলিশ রিভার্সালের লক্ষন।

ছবি (ভল্যুম এফেক্ট)

রাইজিং ভল্যুম





ডিক্রিজিং ভল্যুম



সঠিক ও ভাল ফল পেতে ভল্যুম অন্যান্য ইন্ডিকেটরের সঙ্গে ব্যবহার করতে হয়।

ভলুম ইন্ডিকেটরগুলি
Volume Indicators

Accumulation/Distribution Line

মার্ক চাইকিনের প্রবর্তিত আর একটা ইন্ডিকেটর। তিনি ভলুমের উপর নির্ভর করে সিকুরিটিতে অর্থের প্রবাহ পরিমাপ করতে এই ইন্ডিকেটরটি তৈরি করেন। চাইকিন ক্রমবর্ধিত মানি ফ্লো ইন্ডিকেটর হিসাবেই তৈরি করেন। ইন্ডিকেটরের  ডাইভার্জেন্স থেকে চার্টিস্টরা ট্রেন্ড বা রিভার্সাল বুঝতে পারে।


Money Flow Multiplier টা +1 ও -1 এর মধ্যে উঠা নামা করে। প্রাইস যদি ক্যান্ডেলের উপরের অর্ধেকে ক্লোজ হয় তবে মাল্টিপ্লাইয়ার পজিটিভ  আর নিচে ক্লোজ হলে নেগেটিভ। ক্রয়ের চাপ বেশি দেখাবে যদি মাল্টিপ্লাইয়ার পজিটিভ হয় আর এর বিপরীত অবস্থা হলে বিক্রয়ের চাপ বেশি দেখাবে। এইটাই মুল বিষয়।

ব্যবহার
ইন্ডিকেটরটি পজিটিভ হলে ক্রয় চাপ আর নেগেটিভ হলে বিক্রয় চাপ। আবার প্রাইস হাই কিন্তু ইন্ডিকেটর ডাউন হলে সিকিউরিটির অন্তর্নিহিত সেল প্রেশার বুঝায়, তেমনি প্রাইস ডাউন কিন্তু ইন্ডিকেটর  আপ হলে সিকিউরিটির অন্তর্নিহিত বাই প্রাশার বুঝায়।

ট্রেন্ড কনফার্মেশন
Trend Confirmation

Accumulation Distribution Line প্রাইস ট্রেন্ডকে সুনিশ্চিত করে।


ডাইভার্জেন্স
এখানে ডাইভার্জেন্সের অর্থ 

প্রাইস যখন ডাউন আর Acc/Dist লাইন উপরে, তার অর্থ Accumulation বাড়ছে। প্রাইস ও বাড়বে।




প্রাইস আপ আর Acc/Dist লাইন ডাউন, তার অর্থ Distribution বাড়ছে।  সামনের দিনগুলি ডাউন।



অন ব্যালান্স ভলুম
On Balance Volume

 বাই ও সেল প্রেশার পরিমাপক একটা ইন্ডিকেটর। জো গ্রানভিল এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। অন ব্যালান্স ভলুম একটা কিউমুলেটিভ ইন্ডিকেটর।

প্রাইস যদি কমে বা একই থাকে কিন্তু অন ব্যালান্স ভলুম হাই বা আগের অবস্থান ধরে থাকে তবে বলা যায় প্রাইস বাড়বে।  আবার প্রাইস যদি বাড়ে বা একই থাকে কিন্তু অন ব্যালান্স ভলুম কমে তবে বলা যায় প্রাইস কমবে।

Wednesday, 28 June 2017

Indicators

ইন্ডিকেটর

এই অধ্যায়ে আমরা টেকনিক্যাল ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। কিভাবে ব্যবহার করতে হয়, ভুমিকা কি, ওসিলেটর থেকে সিগ্ন্যাল কিভাবে পাওয়া যায় এই গুলি আলোচনা করব।


টেকনিক্যাল ইনডিকেটর কি?
Video




Technical indicator গুলি মার্কেট ডেটা বিশ্লেষন করে মার্কেটের পূর্বাভাস দেয়ার চেষ্টা করে।  বিনিয়োগকারীদের বিনিয়োগ / ব্যবসায়িক সিদ্ধান্তে সহায়তা করে।

মার্কেটের সম্ভাব্য পরিবর্তনগুলি আমাদের সব সময়ই মনিটরিং করতে হয়। যেমন রিভার্সাল, ট্রেন্ড ও তার শক্তি। এর জন্য ট্রেডাররা কিছু ফর্মুলা ব্যবহার করে থাকেন। এই ফর্মুলার সাহায্যে আমরা একটা সিক্যুরিটির পরপর কিছু ডাটা নিয়ে ডাটার আচরন পর্যবেক্ষণ করার জন্য গ্রাফ তৈরি করে থাকি। এই গ্রাফ থেকেই আমরা মার্কেটের আচরন সম্পর্কে কিছু নির্দেশনা পেয়ে থাকি। এই গ্রাফটাই মূলতঃ ইন্ডিকেটর।

একেকটা ইন্ডিকেটর একেক ধরনের প্রাইস পারফর্মেন্স সম্পর্কে ধারনা দেয়। RSI ওভারবট, ওভারসোলড ছাড়াও রেজিস্ট্যান্স, ডাইভার্জেন্স দেখাতে পারে। Chaikin Oscillator পজিটিভ হলে বুঝি বুলিশ আর নেগেটিভ হলে বিয়ারিস।


টেকনিক্যাল ইন্ডিকেটর থেকে আমরা কি সুবিধা পেয়ে থাকি?

কিছু ইন্ডিকেটর খুব সহজ ফর্মুলার উপর তৈরি, যেমন Moving Average,  আবার কিছু ইন্ডিকেটর যেমন Stochastic Oscillator এর ফর্মুলা খুবই জটিল। ইন্ডিকেটরের ভুমিকা বিভিন্ন, সিক্যুরিটির ট্রেন্ড, শক্তি ও দিক সম্মন্ধে তথ্য দিয়ে থাকে।


কেন ইন্ডিকেটর ব্যবহার করব?

ইন্ডিকেটর আমাদের বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় ধারনা দিয়ে থাকে।

লিডিং ইন্ডিকেটর
কিছু ইন্ডিকেটর আগাম সম্ভাবনার ইঙ্গিত দেয়। যেমন CCI, RSI, Stochastic Oscillator, Williams %R.

ল্যাগিং ইন্ডিকেটর
এরা ট্রেন্ড অনুসরনকারী। সাইডওয়ে মার্কেটে ভাল কাজ করে না। ফলস সিগনাল দিতে পারে। যেমন মুভিং এভারেজ।


ওসিলেটর

 Oscillator

অসিলেটর একটি প্রযুক্তিগত বিশ্লেষণ টুলস যা দুটি চরম মানের মধ্যে উচ্চ এবং নিম্ন ব্যান্ড তৈরি করে এবং ট্রেন্ড নির্দেশক হিসাবে কাজ করে ও ব্যান্ডের সীমার মধ্যে ওঠানামা করে। ব্যবসায়ীরা স্বল্প-মেয়াদী, ওভারসোল্ড, ওভারবট অবস্থা বুঝতে সূচকটি ব্যবহার করে থাকে।



যেমন Chaikin Oscillator, Stochastic, Trix, MACD,ROC ইত্যাদি।


Monday, 29 May 2017

Parabolic Sar


প্যারাবলিক সার
Parabolic SAR ট্রেডিং কৌশলটি মূলত একটি ট্রেন্ড ট্রেডিং কৌশল। এটি একটি নির্দিষ্ট Trend সনাক্ত করতে ব্যবহৃত হয় এবং এটি ট্রেন্ডের কন্ডিন্যুয়েশন এবং সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। উদাহরণ স্বরূপ, যদি প্যারাবোলিক লাইনটি সবুজ হয় তবে আপনি বুলিশ ধারাকে অনুসরণ করুন এবং আপনার পজিশন ধরে রাখুন।

Welles Wilder সময় ও মুল্যের সম্পর্ক ভিত্তিক এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। SAR এর অর্থ Stop and reverse. ইন্ডিকেটরটি মুল্যের নিচে থাকে যখন প্রাইস বাড়তে থাকে আর মুল্যের উপরে থাকে যখন প্রাইস নিচে নামতে থাকে। 

Video


প্যারাবলিক সার ট্রেন্ড ও প্রাইস অনুসরন করে। যখনই ট্রেন্ড পরিবর্তন হয় সার তখনই বিপরীত দিকে ডট স্থাপন করে। ডটগুলি একের পর এক চলতেই থাকে যতক্ষন না ট্রেন্ড পরিবর্তন হয়। 

ব্যবহার
প্যারাবলিক সার ব্যবহার খুব সহজ। যখন নিচে ডট শুরু হবে তখন বাই আর যখন ডট উপরে শুরু হবে তখন সেল।


প্যারাবলিক সার ট্রেন্ডিং মার্কেটে ভাল কাজ করে কিন্তু  সাইড ওয়েজ মার্কেটে ফলস সিগ্ন্যাল দিয়ে থাকে। অন্যান্য ইন্ডিকটরের মত অবশ্যই একাধিক ইন্ডিকেটরের সংগে মিলিয়ে ব্যবহার করতে হবে।


Sunday, 14 May 2017

ADX: The Trend Strength Indicator

এডিএক্সঃ ট্রেন্ড স্ট্রেন্থ ইন্ডিকেটর
(Average Directional Index)
Video


ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। কিন্তু আপনার জানা দরকার কোন শেয়ারটা ট্রেন্ডে আছে আর কোন শেয়ারটা ট্রেন্ডে নাই। এডিএক্স এমনি একটা ইন্ডিকেটর যা ট্রেন্ডের শক্তি নির্দেশ করে, আপ ট্রেন্ডই হৌক আর ডাউন ট্রেন্ড হৌক।

১৪ দিনের বা ১৪ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের ডাটার উপর ভিত্তি করেই এডিএক্স ইন্ডিকেটর তৈরি। তবে যে কোন টাইম ফ্রেম নেয়া যায়। এডিএক্স এর সংগে আরো দুইটা ডিএমআই লাইন থাকে। +DMI ও -DMI.  এডিএক্স এর ভেলু ০ থেকে ১০০ হতে পারে।

এডিএক্স যে কোন দিকের ট্রেন্ডেরই শক্তি নির্দেশ করে।

প্রাইস যখন উপরে উঠতে থাকে তখন +DMI -DMI এর উপরে থাকে, তখন আপট্রেন্ড নির্দেশ করে। আর যখন প্রাইস যখন নিচে নামতে থেকে তখন -DMI +DMI এর উপরে থাকে, ডাউনট্রেন্ড নির্দেশ করে।
এখন আরো লক্ষণীয় যে আপ বা ডাউন উভয় ট্রেন্ডেই ADX রেখা ট্রন্ডের শক্তি নির্দেশ করে।

ট্রেন্ডের শক্তির পরিমাপ
এডিএক্সের ভেলু আমাদের শক্তিশালী ও লাভজনক ট্রেন্ড নির্দেশনা দেয়। এডিএক্স ভেলু ট্রেন্ডিং ও নন ট্রেন্ডিং অবস্থার পার্থক্য দেখায়। অনেক ট্রেডার মনে করেন যে ২৫ এর উপরে এডিএক্স ভেলু ট্রেন্ড ট্রেডিং জন্য উপযুক্ত। পক্ষান্তরে ২৪ এর নিচে এডএক্স ভেলু তারা এড়িয়ে চলেন।

এডিএক্স ভেলু            ট্রেন্ডের শক্তি
০-২৫                      দুর্বল বা অনুপস্থিত
২৫-৫০                    শক্তিশালী
৫০-৭৫                    খুবই শক্তিশালী
৭৫-১০০                  আরো শক্তিশালী

নিম্ন এডিএক্স একুমুলেশন বা ডিস্ট্রিবিউশন নির্দেশ করে। এডিএক্স  ৩০ পিরিয়ডে  ২৫ এর নিচে থাকলে রেঞ্জের মধ্যে আসে এবং প্রাইস প্যাটার্ন শনাক্ত করা সহজ হয়। এই সময়ে প্রাইস সাপোর্ট ও রেজিস্ট্যান্সের মধ্যে আসা যাওয়া করে। নিচের চিত্রে প্রাইস নিম্ন এডিএক্স থেকে উচ্চ এডিক্সে উত্তরন ও নিম্ন এডিএক্সে প্রাইস চ্যানেল গঠন দেখান হলো।


প্রাইস যখন ২৫ এডিএক্সের নিচে থাকে তখন রেঞ্জের ভিতরে থাকে, আর যখন ২৫ এর উপরে উঠে তখন ট্রেন্ডে চলে আসে।

এডিএক্স লাইনের দিক ট্রেন্ডের শক্তি নির্দেশ করে। যখন এডিএক্স লাইন উঠতে থাকে তখন ট্রেন্ডের শক্তিই বাড়তে থাকে। যখন এডিএক্স লাইনে নিচে নামতে থাকে তখন ট্রেন্ডের শক্তি কমতে থাকে ও প্রাইস কন্সলিডেশনে আসে। অনেকের একটা ভুল ধারনা যে এডিএক্স লাইন ফল করার অর্থ ট্রেন্ড রিভার্স করছে। কিন্তু তা নয় ফল শুধু ট্রেন্ডের দুর্বলতাই বুঝায়। 

ট্রেন্ড মোমেন্টাম
কোন এডিএক্স পিক (peak) এর ভেলু ২৫ এর উপরে হলে স্ট্রং বিবেচনা করা হয় যদিও পূর্ববর্তী পিক অপেক্ষা বর্তমান পিক ছোট হয়। (নিচের চিত্র দেখুন)।


 এডিএক্স ডাইভার্জেন্সও প্রদর্শন করে। (নিচের চিত্র)।


এডিএক্স ট্রেডিং স্ট্র্যাটেজি
আমরা যখন প্রাইসের সংগে কোন ইন্ডিকেটর ব্যবহার করি তখন আমরা এমন কিছু বাড়তি সুবিধা পাই যা প্রাইস একা দিতে পারে না।
ব্রেক আউট শনাক্ত করা কঠিন নয়। কিন্তু অনেক সময় আমরা ব্রেক আউট ধরতে যেয়ে ব্রেক আউট ট্রাপে পড়ে যাই। কিন্তু এডিএক্স আমাদের বলে দেয় ব্রেক আউটটা ভ্যালিড কিনা। ব্রেক আউটের সময় যদি এডিএক্স ২৫ এর নিচ থেকে উপরে উঠতে থাকে তার অর্থ এই যে প্রাইস ব্রেক আউটের দিকে চলার জন্য যথেষ্ট শক্তিশালী।
আবার এডিএক্স যখন ২৫ এর নিচে থাকে তখন প্রাইস সাইডেওয়ে চলতে থাকে। তখন ট্রেন্ড ট্রেডিং এড়িয়ে চলাই যুক্তি সংগত।

উপসংহার
এডিএক্সের সাহায্যে আমরা
ট্রেন্ড ও ট্রেন্ডের শক্তি বুঝতে পারি,
সাইডওয়ে মুভমেন্ট বুঝতে পারি;
সাইডওয়ে মুভমেন্ট থেকে সাকসেসফুল ব্রেক আউট ধরতে পারি;
ট্রেন্ড মোমেন্টাম পরিবর্তনের সতর্কবার্তা দেয় ফলে আমাদের রিস্ক ম্যানেজমেনট সহজ হয়।
ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, এডিএক্স ইজ ইওর বেস্ট ফ্রেন্ড।

আপনি কতটুকু শিখলেন নিচের কুইজ থেকে যাচাই করে নিন। প্রয়োজনে একাধিকবার কুইজের উত্তর দিয়ে ১০০% মার্ক নিশ্চিত করুন।
Quiz: ADX


Tuesday, 25 April 2017

Stochastic Oscillator

স্টোকাস্টিক অসিলেটর

জর্জ সি লেন এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। এই অসিলেটরটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর। জর্জ সি লেনের মতে, এই অসিলেটরটি প্রাইস বা ভলুম কোনটাই অনুসরন করেনা, প্রাইসের মোমেন্টাম অনুসরন করে। আর তাই প্রাইসের আগেই মোমেন্টাম পরিবর্তন হয়।  আর তাই খুব সহজে রিভার্সাল বুঝা যায়। ওভারবট, ওভারসোল্ড সহজে শনাক্ত করতে পারে।

ফরমুলা ও ক্যাল্কুলেশন
Formula and Calculation

%K = (Current Close - Lowest Low)/(Highest High - Lowest Low) * 100
%D = 3-day SMA of %K

Lowest Low = lowest low for the look-back period
Highest High = highest high for the look-back period
%K is multiplied by 100 to move the decimal point two places

সেটিং
ডিফল্ট সেটিং ১৪ পিরিয়ড। D% K% এর তিন দিনের সাধারন মুভিং এভারেজ K% এর পাশাপাশি থাকে ও ক্রস ওভার সেল বা বাই সিগন্যাল দেয়।

ওভারবট ও ওভারসোল্ড লেভেল
খুব সহজে ওভারবট ও ওভারসোল্ড লেভেল শনাক্ত করা যায়। 80  ওভারবট, 20 ওভারসোল্ড। নিচে অলিম্পিকের ওভারবট, ওভারসোল্ড ও বাই / সেল সিগ্ন্যাল দেখানো হলো।



ডাইভার্জেন্স





Williams %R

উইলিয়ামস %আর

এই মোমেন্টাম ইন্ডিকেটরটি Larry Williams প্রবর্তন করেন। অসিলেটরটা 0 থেকে -100  এর মধ্যে উঠা নামা করে। 0 থেক -20 ওভার বট, -80 থেকে -100 ওভারসোল্ড।

ফর্মুলা ও ক্যালকুলেশন
%R = (Highest High = Close)/(Highest High - Lowest Low) * -100

Lowest Low = Lowest Low for the look-back period
Highest High = highest high for the look-back period
%R is multiplied by -100 correct the inversion and move the decimal.

সেটিং
ডিফল্ট সেটিং ১৪ বার (পিরিয়ড,যে কোন টাইম ফ্রেম)।

ব্যবহার
মাইনাস ৫০ সেন্টার লাইন একটা গুরুত্বপুর্ন লাইন। লাইনের উপরে বা নিচে গেলে বুঝতে হবে মাঠ এখন বুল না বিয়ারের দখলে।

ওভারবট / ওভারসোল্ড
Williams %R 0 থেকে -100 এর মাঝে আপ ডাউন করে। -20 ওভারসোল্ড -80 ওভারবট।
ওভারবট হলেই যে বিয়ারিস হবে তেমন নয়। সিকুরিটি যখন খুবই বুলিস থাকে তখন অনেক দিন ওভারসোল্ড লেভেলই দেখাতে পারে।


এখানে লঙ্কা বাংলা সিকিউরিটিতে Williams %R নিয়মিত ওভারবট ও ওভারসোল্ড লেভেল হিট করছে। ওভার বট বা ওভারসোল্ড লেভেল টাচ করার পরেই -50 লাইন অতিক্রম করে বিপরীত ট্রেন্ডে প্রত্যাবর্তন।

Monday, 24 April 2017

Accumulation Distribution Line

Accumulation/Distribution Line

মার্ক চাইকিনের প্রবর্তিত আর একটা ইন্ডিকেটর। তিনি ভলুমের উপর নির্ভর করে সিকুরিটিতে অর্থের প্রবাহ পরিমাপ করতে এই ইন্ডিকেটরটি তৈরি করেন। চাইকিন ক্রমবর্ধিত মানি ফ্লো ইন্ডিকেটর হিসাবেই তৈরি করেন। ইন্ডিকেটরের  ডাইভার্জেন্স থেকে চার্টিস্টরা ট্রেন্ড বা রিভার্সাল বুঝতে পারে।

ফর্মুলা ও ক্যালকুলেশন
Formula and Calculation

(আপনি ফর্মুলা ও ক্যালকুলেশন অংশটি নিচে 'ব্যবহার' এর আগে পর্যন্ত বাদ দিতে পারেন)।
আপনাকে আগে Money Flow Multiplier বের করে নিতে হবে।
তারপর এই Money Flow Multiplier কে ভলুম দিয়ে গুন করতে হবে।
সবশেষে Money Flow Volume এর রানিং টোটাল বের করতে হবে।

এখানে,
1. Money Flow Multiplier = [(Close - Low) -(High - Close)] / (High - Low)
2. Money Flow Volume = Money Flow Multiplier x Volume for the Period
3. ADL = Previous ADL + Current Period's Money Flow Volume

Money Flow Multiplier টা +1 ও -1 এর মধ্যে উঠা নামা করে। প্রাইস যদি ক্যান্ডেলের উপরের অর্ধেকে ক্লোজ হয় তবে মাল্টিপ্লাইয়ার পজিটিভ  আর নিচে ক্লোজ হলে নেগেটিভ। ক্রয়ের চাপ বেশি দেখাবে যদি মাল্টিপ্লাইয়ার পজিটিভ হয় আর এর বিপরীত অবস্থা হলে বিক্রয়ের চাপ বেশি দেখাবে। এইটাই মুল বিষয়।

ব্যবহার
ইন্ডিকেটরটি পজিটিভ হলে ক্রয় চাপ আর নেগেটিভ হলে বিক্রয় চাপ। আবার প্রাইস হাই কিন্তু ইন্ডিকেটর ডাউন হলে সিকিউরিটির অন্তর্নিহিত সেল প্রেশার বুঝায়, তেমনি প্রাইস ডাউন কিন্তু ইন্ডিকেটর  আপ হলে সিকিউরিটির অন্তর্নিহিত বাই প্রাশার বুঝায়।

ট্রেন্ড কনফার্মেশন
Trend Confirmation

Accumulation Distribution Line প্রাইস ট্রেন্ডকে সুনিশ্চিত করে।


ডাইভার্জেন্স
এখানে ডাইভার্জেন্সের অর্থ 

প্রাইস যখন ডাউন আর Acc/Dist লাইন উপরে, তার অর্থ Accumulation বাড়ছে। প্রাইস ও বাড়বে।




প্রাইস আপ আর Acc/Dist লাইন ডাউন, তার অর্থ Distribution বাড়ছে।  সামনের দিনগুলি ডাউন।



Sunday, 23 April 2017

Rate of Change (ROC)

রেট অব চেঞ্জ ROC
Video






খুবই সরল একটা মোমেন্টাম ইন্ডিকেটর বা সাধারন মোমেন্টাম অসিলেটর। এক পিরিয়ড থেকে পরবর্তি পিরিয়ড পর্যন্ত কত পার্সেন্ট পরিবর্তন হলো সেইটাই প্রদর্শন করে।  এই অসিলেটরটি জিরো লাইনের উপরে ও নিচে উঠানামা করে। অসিলেটর হিসাবে ROC থেকে আমরা সেন্টার লাইন ক্রস ওভার, ডাইভারজেন্স ও ওভারবট - ওভারসোল্ড রিডিং পাই। কিন্তু ডাইভার্জেন্স অন্যান্য অসিলেটরের মত স্পষ্ঠ নয়। এমনকি সেন্টারলাইন ক্রসওভারও খুব বেশি আপডাউন করে, বিশেষত স্বল্পমেয়াদি ট্রেন্ডে এটা বেশি ঘটে। তাই আমরা ডাইভার্জেন্স নিয়ে এখানে আলোচনা করব না। তবে আমরা সেন্টারলাইন ক্রসওভারকে সার্বিক ট্রেন্ড শনাক্ত করতে ব্যবহার করতে পারি।

ফর্মুলা
আগেই বলেছি ROC একটা সাধারন ইন্ডিকেটর। এর ফর্মুলাও খুব সহজ।
ROC ক্যালকুলেশন বর্তমান প্রাইসকে নির্দিষ্ট সময়ের আগের মুল্যের সাথে তুলনা করে।

Calculation
ROC = [(Close - Close n periods ago) / (Close n periods ago) * 100

ব্যবহার বা প্রয়োগ
ROC একটা মোমান্টাম ইন্ডিকেটর মাত্র যেমনটি উপরে উল্লেখ করেছি। নির্দিষ্ট সময়ে প্রাইস কত পার্সেন্ট বাড়লো বা কমলো সেইটাই হিসাব করে। প্রাইস উপরে আপ ডাউনের সাথে ROC ও আপ ডাউন করতে থাকে। উপরে আকাশ সমান কিন্তু নিচে একটা লিমিটেশন আছে, 100% এর নিচে নামতে পারে না। যার ভ্যালু জিরো। কিন্তু ROC ওভার বট ও ওভার সোল্ড শনাক্ত করার মত সিগন্যাল দিতে পারে।

ট্রেন্ড শনাক্তকরন
Trend Identification
মোমেন্টাম অসিলেটরগুলি জিগজাগ বা রেঞ্জের মধ্যে ট্রেডে সুবিধাজনক। দীর্ঘ পিরিয়ডেও লং টার্ম ট্রেন্ড বুঝা যায়। নিচে যেমন বিভিন্ন পিরিয়ডের ROC বিভিন্ন দেখানো হলো।
ROC ভ্যালু বিভিন্ন হওয়ার কারন ROC সিকুরিটির পিরিয়ডের উপর নির্ভর করে।


পজিটিভ ROC হলে প্রাইস বাড়তে থাকে।


Money Flow Index

মানি ফ্লো ইন্ডেক্স

Video







প্রবর্তকঃ Gene Quong  ও Avrum Soudack.
বাই ও সেল প্রেশার নির্নায়ক একটা অসিলেটর, ভলুম ও প্রাইস দুইটাই ব্যবহার করে, সংগে RSI ও। তাই এই অসিলেটরকে ভলুম নির্ভর RSI ও বলে।
এই ইন্ডিকেটরটা একটা সিকুরিটিতে অর্থ প্রবেশ ও বের হয়ে যাওয়ার রেট নির্দেশক। অসিলেটরটা শুন্য থেকে ১০০ পর্যন্ত উঠানামা করে।


ফর্মুলা
১৪ পিরিয়ডের জন্য

1. Typical Price = (High + Low + Close)/3
2. Raw Money Flow = Typical Price x Volume
3. Money Flow Ratio = (14-period Positive Money Flow)/(14-period Negative Money Flow)
4. Money Flow Index = 100 - 100//(1 + Money Flow Ratio)

MFI কে RSI এর মতই ব্যবহার করা যায় কিন্তু RSI থেকে সামান্য পার্থক্য করে। আমরা জানি ভলুম প্রাইসের পরিবর্তন করে, পজিটিভ ভলুম প্রাইস বাড়ায় আর নেগেটিভ ভলুম প্রাইস কমায়। ভলুম ইন্ডিকেটরটিকে আরো স্পষ্ঠ করে তোলে। এখান থেকে আমরা ওভারবট ও ওভারসোলড লেভেল বের করতে পারি। ডাইভার্জেন্স থেকে ট্রেন্ডের দিক পরিবর্তন বুঝতে পারি। চূড়ান্ত লেভেলে (৮০ ও ২০) সুইং এর ব্যর্থতা রিভার্সালের ইংগিত দেয়।

ওভারবট ও ওভারসোল্ড লেভেল

SONALIANSH এর MFI এ ওভার বট ও ওভার সোল্ড লেভেল দেখানো হলো।


ডাইভার্জেন্স

বুলিস ডাইভার্জেন্স
ACI - প্রাইস যখন লোয়ার লো তৈরি করে MFI ইন্ডিকেটরটি তখন লোয়ার হাই তৈরি করে। এইটা ইন্ডিকেট করে সিকুরিটিতে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে।



বিয়ারিস ডাইভার্জেন্স

Shurwid এর প্রাইস যখন হাইয়ার হাই তৈরি MFI তখন হাইয়ার লো তৈরি করে। এইটা নির্দেশ করে যে মানি ফ্লো কমে যাচ্ছে।



MFI যদিও RSI এর ফর্মুলায় ভলুম যোগ করা কিন্তু RSI এর সেন্টার লাইন (লাইন ৫০) যেমন বুল ও বিয়ারের আগমন বুঝতে পারে MFI তেমন না। বরং ইন্ডিকেটরটা ওভারবট ও ওভারসোল্ড লেভেলে রিভার্সালই ভালভাবে শনাক্ত করতে পারে। বুলিস ও বিয়ারিস ডাইভার্জেন্সও বুঝতে পারে।

Saturday, 22 April 2017

Chaikin Oscillator

চাইকিন ওসিলেটর
Video


মার্ক চাইকিন ওসিলেটরটি ম্যাকডি ফর্মুলার উপর ভিত্তি করে তৈরি করেন। তাই এই ওসিলেটরকে ইন্ডিকেটরের ইন্ডিকেটর বলে। চাইকিন ওসিলেটর Accumulation Distribution লাইনের মোমেন্টাম মাপার একটা পদ্ধতি।  ইন্ডিকেটরটি একুমুলেশন ও ডিস্ট্রিবিউশন লাইনের  তিন ও দশ দিনের এমার (EMA Exponential Moving Average) পার্থক্য। ট্রেন্ড পরিবর্তনের প্রথম ধাপ মোমেন্টাম পরিবর্তন। তাই চাইকিন ওসিলেটরের সাহায্যে ট্রেন্ডের পরিবর্তন ধরা পড়ে। জিরো লাইনের উপরে বাই সিগন্যাল ও নিচে সেল সিগন্যাল। বুলিস ও বিয়ারিস সিগন্যাল থেকেও ট্রেন্ডের পরিবর্তন বুঝা যায়।

ফর্মুলা
Formula
You may skip this formula. This is beyond the scope of this lesson.

1. Money Flow Multiplier = [(Close - Low) - (High - Close)] / (High - Low)
2. Money Flow Volume = Money Flow Multiplier x Volume for the Period
3. ADL = Previous ADL + Current Period's Money Flow Volume
4. Chaikin Oscillator = (3-day EMA of ADL) - (10-day EMA of ADL)

চার্টিস্টদের এই ধারনা রাখা অপরিহার্য যে এই ইন্ডিকেটরটি বাই ও সেল প্রেশারের মোমেন্টাম মাপার জন্য তৈরি করা হয়েছে। নেগেটিভ জোনে প্রবেশ করার অর্থ সেল প্রেসার বিদ্যমান আর পজিটিভ জোনে প্রবেশ করার অর্থ বাই প্রেসার বিদ্যমান।

বাই ও সেল সিগ্ন্যাল

নিচের চার্টে ShashaDnm এ চাইকিন ওসিলেটর পজিটিভ জোনে (above zero line) প্রবেশ করে তখন বাই সিগন্যাল আর যখন পুনরায় নেগেটিভ জোনে (below zero line) প্রবেশ করে তখন সেল সিগ্ন্যাল দেখানো হয়েছে।



ডাইভারজেন্স

বুলিস বা বিয়ারিস ডাইভারজেন্স হলে সতর্ক হওয়া প্রয়োজন যে বাই বা সেল প্রেশারের পরিবর্তন আসন্ন।
নিচে Shashadnm প্রাইস চার্ট যখন হাইয়ার হাই তৈরি করে Chaikin Oscillator তখন লোয়ার হাই তৈরি করে। পরিস্কার নেগেটিভ বা বিয়ারিস ডাইভার্জেন্স। সিকুরিটির সেল প্রেশারই নির্দেশ করে।



Commodity Channel Index

কমোডিটি চ্যানেল ইন্ডেক্স, সিসিআই
Video 


১৯৮০ সালে Donald Lambert এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। লংটার্ম ট্রেন্ডের শুরু এই ইন্ডিকেটরটির সাহায্যে বেশ সহজ ভাবেই শনাক্ত করা যায়। সাইক্লিক মুভমেন্টে ট্রেড করার খুবই সহজ একটা ইন্ডিকেটর। কোন কোন ক্ষেত্রে ওভারবট বা ওয়ারসোল্ড অবস্থাও নিরূপন করতে এই ইন্ডিকেটরটির ব্যবহার আছে।


ফর্মুলা ও ক্যালকুলেশন
(ফরমুলা ও ক্যালকুলেশন রেফারেন্স হিসবে দেয়া, স্কিপ করতে পারেন)

CCI = (Typical Price - 20 period  SM of TP) / (0.015 x Mean Deviaton)

Typical Price (TP) = (High + Low + Close)/3
Constant =0.015

ক্যালকুলেশন হয় চার ধাপে,

প্রথম ধাপঃ টাইপিক্যাল পিরিয়ডের গড় প্রতিটা পিরিয়ডের টাইপিক্যাল প্রাইস থেকে বিয়োগ করতে হবে।
দ্বিতীয় ধাপঃ এই সংখ্যাগুলির absolute মান নিন।
তৃতীয় ধাপঃ Absolute ভ্যালুগুলি যোগ করুন।
চতুর্থ ধাপঃ পিরিয়ডের মোট সংখ্যা দিয়ে ভাগ করুন।

CCI  সমসাময়িক ও লিডিং ইন্ডিকেটর হিসাবেও কাজ করে। + 100 আপট্রেন্ড ও - 100 ডাউনট্রেন্ড  নির্দেশ করে।
লিডিং ইন্ডিকেটর - ওভারবট ওভারসোল্ড ছাড়াও ডাইভার্জেন্সের ট্রেন্ডের পরিবর্তন জানা যায়।

নতুন ট্রেন্ডের সুচনা,
ওসিলেটরটা সাধারণত +100 ও -100 এর মাঝে উঠানামা করে। এই রেঞ্জের বাইরে গেলে নতুন ট্রেন্ডের সূচনা ইংগিত করে। জিরো লাইন নির্ভরযোগ্য না। এখানে খুব বেশি আপ ডাউন করে।



ওভারবট ও ওভার সোল্ড
CCI এর কোন উর্ধ্ব বা নিম্ন সীমা নাই।  তাই ওভারবট বা ওভারসোল্ড নির্ণয় করা বেশ কঠিন। ওভারবট বা ওভার সোল্ড হওয়ার পরেও সিসিআই উপরের দিকে বা নিচের দিকে চলতে পারে। উপরে বেক্সিমকো ফার্মায় CCI এর মান 300+.

ডাইভার্জেন্স

বুলিস ডাইভার্জেন্স
ইসলামি ব্যাংক এপ্রিল-মে মাসে প্রাইস লোয়ার লো তৈরি করে, সিসিআই তখন হাইয়ার লো তৈরি করে।


বিয়ারিস ডাইভার্জেন্স
এপ্রিল মাসে প্রাইস যখন হাইয়ার হাই তৈরি করে সিসিআই তখন লোয়ার হাই তৈরি করে।


সাইক্লিক ট্রেন্ড
অলিম্পিকের উইকলি চার্ট। প্রাইস এখানে সমান্তরাল চ্যানেল অনুসরন করছে। CCI এখানে বেশ নিখুঁত ভাবেই বাই ও সেল পয়েন্টগুলি শনাক্ত করতে পেরেছে।