expr:class='"loading" + data:blog.mobileClass'>

Pages

Showing posts with label Candlestick. Show all posts
Showing posts with label Candlestick. Show all posts

Monday, 26 December 2016

Candlestick

ক্যান্ডেলস্টিক
Japanese Candlestick
১৮০০ শতকে Munihisa Homa নামে একজন জাপানি চাউলের ব্যবসায়ি প্রথম ক্যান্ডেলস্টিক ব্যবহার করেন। Steve Nison তার বই 'Japanese Candlestick Techniques' এ উল্লেখ করে পশ্চিমা দুনিয়ার সংগে ক্যান্ডেলস্টিকের পরিচয় করিয়ে দেন। আমরা এখন যেমন এনালাইসিসের জন্য চার্ট ব্যবহার করি Munihisa Homa সেটা করতেন না। তিনি আগামি দিনের চাউলের বাজার কেমন যাবে সেটাই জানার চেষ্টা করতেন।

ক্যান্ডেলস্টিক সাদা বা কাল (চিত্রে সবুজ বা লাল) হয়ে থাকে। লাল বা সবুজ তার দেহ। উভয় পাশে ফিতা বা সলিতা (Wick) থাকে। সবুজ বা সাদার অর্থ মূল্য উর্ধ্বমুখী বা বুলিস, আর লাল বা কালোর অর্থ মূল্য নিম্নমুখী বা বিয়ারিস।

একক ক্যান্ডেলস্টিক থেকে যেমন বাজার নিম্ন বা উর্দ্ধমুখী জানা যায় তেমনি এক বা একাধিক ক্যান্ডেলস্টিক থেকে শক্তিশালি প্যাটার্ন তৈরি করে যা আগামি দিনগুলির আগাম আভাস দেয়। ক্যান্ডেলস্টিক চার্ট দেখে আমরা স্টক, বৈদেশিক মুদ্রা ইত্যাদি ব্যবসায়ে সিদ্ধান্ত নিতে পারি।

নিচের ভিডিওতে বুলিস ও বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেট আপ একত্রে।






চার ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাওয়া যায়।
১। বুলিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Bullish Candlestick patterns)
২। বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Bearish Candlestick patterns)
৩। রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Reversal Candlestick patterns)
৪। নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Neutral Candlestick patterns)


বুলিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Bullish Candlestick patterns


বুলিস ক্যান্ডেল
Long white green line
LONG WHITE GREEN LINE
দিনের হাই ও লো এর মাঝে সাদা বা সবুজ লম্বা বডি। ওপেন লো এর কাছাকাছি ও ক্লোজ হাই এর কাছাকাছি। বুলিস হিসাবে গণ্য করা হয়।




হ্যামার
Hammer
 HAMMER


সাদা (গ্রীন) বা কাল ক্যান্ডেল, উপরে ছোট বডি, সামান্য সলিতা থাকতে পারে বা নাও থাকতে পারে। কিন্তু লেজটা খুবই লম্বা। ডাউন ট্রেন্ডের শেষে একটা বুলিস প্যাটার্ন হিসাবে গণ্য করা হয়।



মর্নিং স্টার
Morning Star 

 MORNING STAR
তিনটা ক্যান্ডেল সম্বলিত বুলিশ প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলটা লাল বড় ও সুনির্দিষ্ট ডাউনট্রেন্ডের অংশ, দ্বিতীয়টা প্রথম রেড ক্যান্ডেলের নিচে গ্রীন বা রেড, ছোট অবয়ব, শেষ ক্যান্ডেলটা দীর্ঘায়িত, গ্রীন, ছোট ক্যান্ডেলটার উপর থেকে শুরু হয়ে প্রথম ক্যান্ডেলের অর্ধাংশ বা তার উপরে শেষ হয়েছে।



পায়ারসিং লাইন
Piercing Line

 PIERCING LINE

পূর্বের দিনের ক্যান্ডেল কাল বা বিয়ারিস। আজকের ক্যান্ডেল সাদা বা গ্রীন, বুলিস।  আজকের ক্যান্ডেলের ওপেন আগের দিনের ক্যান্ডেলের লোয়ার লো থেকেও নিচে। সাদা ক্যান্ডেল কালো ক্যান্ডেলটার অর্ধেকের উপরে কভার করে। যখন বটমে অবস্থান করে তখন রিভার্সাল সিগনাল হিসাবে গণ্য করা হয়।


বুলিস ডোজি স্টার
Bullish Doji Star
BULLISH DOJI STAR

কাল ক্যান্ডেলস্টিকের পরে ডোজি ক্যান্ডেল রিভার্সাল ইংগিত করে।



বুলিস এনগালফিং
Bullish Engulfing
প্রথম ক্যান্ডেল ছোট কাল বডি, পরবর্তি ক্যান্ডেল বৃহৎ সাদা, এর মাঝে প্রথম ক্যান্ডেলের অবস্থান। রিভার্সাল সিগনাল হিসাবে গণ্য করা হয়।
BULLISH ENGULFING


বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Bearish Candlestick patterns


বিয়ারিস ক্যান্ডেলঃ
Long black red line
হাইতে ওপেন হয়ে লো'তে ক্লোজ। ওপেন ও ক্লোজের দূরত্ব অনেক, উভয় পাশে সামান্য শ্যাডো থাকতে পারে।
LONG BLACK / RED LINE



হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 
HANGING MAN 



ডার্ক ক্লাউড কভারঃ
Dark Cloud Cover
একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা দীর্ঘায়িত কালো বা বিয়ারিস ক্যান্ডেল আগের বুলিস ক্যান্ডেলটিকে অন্ততঃ অর্ধেকের বেশি আবৃত করে রাখে। নতুন বিয়ারিস ট্রেন্ডের সুচনা।
DARK CLOUD COVER


বিয়ারিস এনগালফিংঃ
Bearish Engulfing
একটা ছোট গ্রীন ক্যান্ডেল, উপরে নিচে সামান্য শ্যাডো থাকতে পারে, পরবর্তি একটা বিয়ারিস কাল ক্যান্ডেল দ্বারা সম্পূর্ণ আবৃত। ভবিষ্যৎ বিয়ারিস ট্রেন্ডের সূচনা হতে পারে।
BEARISH ENGULFING



ইভনিংস্টারঃ
Evening Star
বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নঃ
এখানে তিনটা ক্যান্ডেল; প্রথম ক্যান্ডেল আপট্রেন্ডের শেষে বড় গ্রীন ক্যান্ডেল, মধ্য ক্যান্ডেল ছোট গ্রীন ক্যান্ডেল, সামান্য শ্যাডো থাকে। এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের উপরে থাকে। শেষ ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের মাঝ থেকে শুরু করে প্রথম ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমে যায়। এটা আপট্রেন্ড রিভার্স করার আগাম সতর্কবার্তা।
EVENING STAR


ডোজি স্টারঃ
Doji Star
ডোজি একটা ক্যান্ডেলস্টিক যার কোন বডি নাই। শ্যাডো উপরে ও নিচে প্রায় সমান। এটার অর্থ সিদ্ধান্তহীনতা। বা নিউট্রাল প্যাটার্ন। কিন্তু বিভিন্ন ক্যান্ডেলের সংগে ও অবস্থানের কারনে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে।
এখন আমরা ডোজি স্টার নিয়ে আলোচনা করতে পারি।


ডোজি স্টার দুই রকম, বুলিস ডোজি স্টার (Bullish Doji Star) ও বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star)

এখানে আমরা শুধু বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star) নিয়ে আলোচনা করব। (বুলিস ডোজি স্টার বুলিস প্যাটার্নে আলোচনা করা হয়েছে)।

বিয়ারিস ডোজি স্টার
Bearish Doji Star
সাদা ক্যান্ডেলের উপরে একটা ডোজি ক্যান্ডেল বিয়ারিস রিভার্সাল ইংগিত করে। 


                                                                  SHOOTING STAR





শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মূল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সূচনা করে।
SHOOTING STAR





রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Reversal Candlestick patterns

ইনভার্টেড হ্যামারঃ
Inverted Hammer
ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান, শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বিয়ারিস ট্রেন্ডের শেষে ঘটে ও বুলিশ ট্রেন্ডের সূচনা করে।
শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সূচনা করে।


হ্যামারঃ
Hammer
কোন সিকুরিটি যখন তার ওপেনিং প্রাইসের নিচে ট্রেড হয় কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে।  এখানেও শ্যাডো বডি অপেক্ষা দ্বিগুন। বুলিস ট্রেন্ডের সূচনা করতে পারে।


হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 

Saturday, 26 December 2015

Bullish Patterns

LONG WHITE GREEN LINE

বুলিস ক্যান্ডেল
Long whate green line
দিনের হাই ও লো এর মাঝে সাদা বা সবুজ লম্বা বডি। ওপেন লো এর কাছাকাছি ও ক্লোজ হাই এর কাছাকাছি। বুলিস হিসাবে গন্য করা হয়।


 HAMMER


হ্যামার
Hammer

সাদা (গ্রীন) বা কাল ক্যান্ডেল, উপরে ছোট বডি, সামান্য সলিতা থাকতে পারে বা নাও থাকতে পারে। কিন্তু লেজটা খুবই লম্বা। ডাউন ট্রেন্ডের শেষে একটা বুলিস প্যাটার্ন হিসাবে গন্য করা হয়।


 MORNING STAR

মর্নিং স্টার
Morning Star 
তিনটা ক্যান্ডেল সম্বলিত বুলিশ প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলটা লাল বড় ও সুনির্দিষ্ট ডাউনট্রেন্ডের অংশ, দ্বিতীয়টা প্রথম রেড ক্যান্ডেলের নিচে গ্রীন বা রেড, ছোট অবয়ব, শেষ ক্যান্ডেলটা দীর্ঘায়িত, গ্রীন, ছোট ক্যান্ডেলটার উপর থেকে শুরু হয়ে প্রথম ক্যান্ডেলের অর্ধাংশ বা তার উপরে শেষ হয়েছে।


 PIERCING LINE

পায়ারসিং লাইন
Piercing Line

পুর্বের দিনের ক্যান্ডেল কাল বা বিয়ারিস। আজকের ক্যান্ডেল সাদা বা গ্রীন, বুলিস।  আজকের ক্যান্ডেলের ওপেন আগের দিনের ক্যান্ডেলের লোয়ার লো থেকেও নিচে। সাদা ক্যান্ডেল কালো ক্যান্ডেলটার অর্ধেকের উপরে কভার করে। যখন বটমে অবস্থান করে তখন রিভার্সাল সিগনাল হিসাবে গন্য করা হয়।

BULLISH DOJI STAR
বুলিস ডোজি স্টার
BuliSh Doji Star

কাল ক্যান্ডেলস্টিকের পরে ডোজি ক্যান্ডেল রিভার্সাল ইংগিত করে।

BULLISH ENGULFING

বুলিস এনগালফিং
Bullish Engulfing
প্রথম ক্যান্ডেল ছোট কাল বডি, পরবর্তি ক্যান্ডেল বৃহত সাদা, এর মাঝে প্রথম ক্যান্ডেলের অবস্থান। রিভার্সাল সিগনাল হিসাবে গন্য করা হয়।

Thursday, 24 December 2015

Reversal Patterns


ইনভার্টেড হ্যামারঃ
Inverted Hammer
ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান, শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বিয়ারিস ট্রেন্ডের শেষে ঘটে ও বুলিশ ট্রেন্ডের সুচনা করে।

শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সুচনা করে।

হ্যামারঃ
Hammer
কোন সিকুরিটি যখন তার ওপেনিং প্রাইসের নিচে ট্রেড হয় কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে।  এখানেও শ্যাডো বডি অপেক্ষা দ্বিগুন। বুলিস ট্রেন্ডের সুচনা করতে পারে।

হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 

Neutral Patterns

SPINNING TOPS


DOZI

ডোজি ট্রেডারদের সিদ্ধান্তহীনতা বুঝায়। ডোজি ট্রেন্ডিং মার্কেটে ভাল কাজ করে কিন্তু রেঞ্জিং মার্কেটে আস্থা রাখা যায় না।

চার ধরনের ডোজিঃ
স্টার ডোজি (Star Doji) : এই ধরনের ডোজিকে আদর্শ ডোজি বলা হয়। উপরে ও নিচে সমান দুইটা খাটো  সলিতা থাকে। ট্রেডারদের চরম সিদ্ধান্তহীনতা বুঝায়। ইন্ডিকেটর যদি ওভারবট বা ওভারসোল্ড নির্দেশ করে তবে বুঝতে হবে রিভার্সাল আসন্ন।

লং লেগড ডোজি (Long legged Doji):  উপরে ও নিচে সলিতাদ্বয় লম্বা হয়। ভোলাটাইল মার্কেট ইংগিত করে।

গ্রেভস্টোন ডোজি (Gravestone Doji):  উপরের সলিতাটা লম্বা, ওপেন ও ক্লোজ সমান বা প্রায় সমান। আপট্রেন্ড নিঃশেষ হয়ে যাওয়ার ইংগিত। আসন্ন বিয়ারিস রিভার্সালেরও ইংগিত করে।
ড্রাগনফ্লাই ডোজি (Dragonfly Doji): নিচের সলিতাটা লম্বা, ওপেন ও  ক্লোজ সমান বা প্রায় সমান। ডাউনট্রেন্ড নিঃশেষ হয়ে যাওয়ার ইংগিত। আসন্ন বুলিস  রিভার্সালেরও ইংগিত করে।

HARAMI

HARAMI CROSS

Friday, 18 December 2015

Bearish Patterns

LONG BLACK / RED LINE
বিয়ারিস ক্যান্ডেলঃ
Long black red line
হাইতে ওপেন হয়ে লো'তে ক্লোজ। ওপেন ও ক্লোজের দুরত্ব অনেক, উভয় পাশে সামান্য শ্যাডো থাকতে পারে।


HANGING MAN 

হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 


DARK CLOUD COVER
ডার্ক ক্লাউড কভারঃ
Dark Cloud Cover
একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা দীর্ঘায়িত কালো বা বিয়ারিস ক্যান্ডেল আগের বুলিস ক্যান্ডেলটিকে অন্ততঃ অর্ধেকের বেশি আবৃত করে রাখে। নতুন বিয়ারিস ট্রেন্ডের সুচনা।

BEARISH ENGULFING
বিয়ারিস এনগালফিংঃ
Bearish Engulfing
একটা ছোট গ্রীন ক্যান্ডেল, উপরে নিচে সামান্য শ্যাডো থাকতে পারে, পরবর্তি একটা বিয়ারিস কাল ক্যান্ডেল দ্বারা সম্পুর্ন আবৃত। ভবিষ্যত বিয়ারিস ট্রেন্ডের সুচনা হতে পারে।

EVENING STAR

ইভনিংস্টারঃ
Evening Star
বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নঃ
এখানে তিনটা ক্যান্ডেল; প্রথম ক্যান্ডেল আপটারন্ডের শেষ বড় গ্রীন ক্যান্ডেল, মধ্য ক্যান্ডেল ছোট গ্রীন ক্যান্ডেল, সামান্য শ্যাডো থাকে। এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের উপরে থাকে। শেষ ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের মাঝ থেকে শুরু করে প্রথম ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমে যায়। এটা আপট্রেন্ড রিভার্স করার আগাম সতর্কবার্তা।

BEARISH DOJI STAR
ডোজি স্টারঃ
Doji Star
ডোজি একটা ক্যান্ডেলস্টিক যার কোন বডি নাই। শ্যাডো উপরে ও নিচে প্রায় সমান। এটার অর্থ সিদ্ধান্তহীনতা। বা নিউট্রাল প্যাটার্ন। কিন্তু বিভিন্ন ক্যান্ডেলের সংগে ও অবস্থানের কারনে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে।
এখন আমরা ডোজি স্টার নিয়ে আলোচনা করতে পারি।
ডোজি স্টার দুই রকম, বুলিস ডোজি স্টার (Bullish Doji Star) ও বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star)

এখানে আমরা শুধু বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star) নিয়ে আলোচনা করব। (বুলিস ডোজি স্টার বুলিস প্যাটার্নে আলোচনা করা হয়েছে)।

বিয়ারিস ডোজি স্টার
Bearish Doji Star
সাদা ক্যান্ডেলের উপরে একটা ডোজি ক্যান্ডেল বিয়ারিস রিভার্সাল ইংগিত করে। 



SHOOTING STAR
শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সুচনা করে।

Friday, 8 May 2015

Bearish Flip

বিয়ারিস ফ্লিপ
Bearish Flip
(বিয়ারিস ফ্লিপ টম ডুমার্কের কাউন্টডাউন সিস্টেমের একটা অংশ)।
বিয়ারিস অবস্থা থেকে হঠাত বুলিশ অবস্থায় উত্তরন। এর জন্য কিছু শর্ত আছে।
১। একটা বুলিশ ক্যান্ডেল-ক্লোজ পুর্ববর্তি ৪টা ক্যান্ডেল ক্লোজ থেকে উপরে;
২। বুলিশ ক্যান্ডেলের পুর্ববর্তি ক্যান্ডেল-ক্লোজ তার আগের ৪টা ক্যান্ডেল ক্লোজ অপেক্ষা নিচে;
৩। এই ক্যান্ডেল-ক্লোজ আবার বুলিশ ক্যান্ডে্ল-ওপেনের সমান বা নিচে।
      (যেই ক্যান্ডেলটা বিয়ারিস ফ্লিপ হবে সেটা অবশ্যই গ্রীন, এর ওপেন ধরি ৫০টাকা।
        এই ক্যান্ডেলের ইমিডিয়েট আগের ক্যান্ডেলের ক্লোজ ৫০টাকা বা তার নিচে হতে হবে।)

চিত্রে UPGDCL এর বিয়ারিস ফ্লিপ দেখানো হলো।

এমারেল্ড ওয়েলের বিয়ারিস ফ্লিপ
এমারেল্ড ওয়েলের বিয়ারিস ফ্লিপ
প্রাইস টার্গেট নিরূপন ও ট্রেডিং

এই প্যাটার্নগুলি এক্সট্রিমলি বুলিশ। কিন্তু ট্রেডিং পদ্ধতি খুব জটিল। কম্পিউটারের সাহায্য ছাড়া হিসাব নিকাশ খুবই কঠিন। তাই আমি এখানে একটা বুলিশ অবস্থার সুযোগ কিভাবে গ্রহন করব শুধু সেইটুকুই আলোচনা করব।
একক ইন্ডিকেটর কখনো বাই সেল নির্দেশনা দেয় না। অবশ্যই অন্যান্য ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে।
আমরা দ্বিতীয় ক্যান্ডেলে বাই দিব ও অন্য যে প্যাটার্ন ম্যাচ করে সেই অনুযায়ি টার্গেট নিরুপন করব।
টিপসঃ প্রতি কাররেকশনে সাধারণত ৪ থেকে ৯ টা গ্রীন ক্যান্ডেল পেতে পারি। এক নাগাড়ে উনিশটাও পেতে পারি। (এই হিসাবটা জটিল, তাই আগেই বলেছি শুধু বুলিশ অবস্থার সুযোগটুকুই আমার আলোচনার বিষয়বস্তু)।

বুলিস ফ্লিপ
Bullish Flip

বুলিস ফ্লিপ বিয়ার ফ্লিপের বিপরীত। বুলিস ফ্লিপ অবস্থায় ট্রেড ক্লোজ করাই উত্তম।

Bearish Flip Rules by Tom Demark
(English Version)
In Tom DeMark’s TD Sequential system, a Bearish Price Flip is the precise mechanical signal that indicates a shift from bullish to bearish momentum and officially triggers the start of a TD Buy Setup. 
The rules to identify and validate a Bearish Price Flip are:

1. The Core Conditions

A valid Bearish Price Flip requires exactly two consecutive candles to meet the following parameters relative to the candles from four periods prior: 
  • Candle 1 (Prior Candle): Must close higher than the closing price of the candle 4 bars earlier.
  • Candle 2 (Flip Candle): Must immediately follow Candle 1 and close lower than the closing price of the candle 4 bars earlier. 

2. Initiating the TD Buy Setup

  • The moment Candle 2 meets this condition, the bearish momentum shift is confirmed.
  • Candle 2 automatically becomes Bar 1 of the new TD Buy Setup sequence.
  • The sequence will continue counting sequentially up to 9 as long as every following candle continues to close lower than the candle 4 periods prior. 

3. Immediate Cancellation

  • If a Price Flip occurs but the subsequent candles fail to maintain the downward momentum (e.g., a candle closes higher than 4 bars prior before reaching a count of 9), the setup is canceled.
  • The system resets and awaits the next fresh flip. 


Thursday, 7 May 2015

Bullish Kicker

বুলিশ কিকার
Bullish Kicker

ছবিতে যেমনটি আছে,
১) প্রথম ক্যান্ডেলটা হবে বিয়ারিস ক্যান্ডেল;
২)  তারপর কিছুটা গ্যাপ দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল;
৩) এই বুলিশ ক্যান্ডেলটা কখনো পিছনে ফিরে আসবেনা বা এর কোন শ্যাডো বা ফিতা থাকতে পারবে না।

কোন বিয়ারিস বটম থেকে বাউন্স করে তা কিন্তু নয় বা সেই শর্ত জরুরী নয়। দিন শেষে কোন নিউজ রাতারাতি বিনিয়োগকারিদের মনোভাব পরিবর্তন করে ফেলে, তখনি এটা ঘটে।এই গ্যাপটাই বুলিশ স্ট্রেংথ কতটা শক্তিশালি তার নির্দেশক।
কিভাবে ট্রেড করবেন?
বুলিস কিকার কোন টার্গেট নির্দিশক নয়। শুধু মাত্র বুলিশ অবস্থার নির্দেশ করে। অন্যান্য প্যাটার্ন বা ইন্ডিকেটরের সহযোগে প্রফিট টার্গেট নির্নয় করতে হয়।


উদাহরনঃ

Wednesday, 6 May 2015

Double Close Key Reversal

ডাবল ক্লোজ কী রিভার্সাল।
Double close key reversal কোন চার্ট প্যাটার্ন নয়। ট্রেড সেট আপ। বুলিশ ও বিয়ারিস ট্রেড সেট আপ। আমরা এখানে বুলিশ সেট আপ নিয়েই আলোচনা করব। বিয়ারিস সেট আপ এর বিপরীত।

এই ধরনের ট্রেড সেট আপ কিভাবে চেনা যায়?

প্রাইস সাধারনতঃ  ওভার সোল্ড অবস্থায় থাকে। কথিত বারের ওপেন ও ক্লোজ তার আগের বারের ক্লোজ ও ওপেনের যথাক্রমে  নিচে ও উপরে থাকে।


এই সেট আপ কোন প্যাটার্নের অংশ হতে পারে।
এন্ট্রিঃ বার গঠনের পরে প্রাইস যেকোন দিকে যাইতে পারে। কয়েকটা বার কথিত রিভার্সাল বারের ক্লোজিং অবস্থানের থেকে নিচে নেমে আবার উপরে উপরে উঠে যাবে। তখন ক্লোজিং পয়েন্টের উপরে এন্ট্রি।
স্টপ লসঃ বারগুলি রিভার্সাল বারের ক্লোজিং পয়েন্টের নিচে সর্ব নিম্ন যেখানে নামে।
টার্গেটঃ প্যাটার্নের টার্গেট অনুযায়ি।

Price Action Trading
Confluence Trading
Candlestick + RSI